নিজস্ব প্রতিবেদক:
ঈদুল ফিতরের আগেই বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে রাজশাহী জেলা বিএনপি।
আজ বুধবার বেলা ১২টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী জেলা প্রশাসক (সার্বিক) মো. সালাহউদ্দীনের হাতে এ স্মারকলিপি প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, জেলা সভাপতি তোফাজ্জল হোসেন তপু, সম্পাদক মতিউর রহমান মন্টু, বিএনপি রায়হানসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
স/আ










