সিল্কসিটিনিউজ ডেস্ক:
আজকের দিনে জন্মগ্রহণকারী মেধাবী ব্যক্তিদের মধ্যে খান আতাউর রহমানও রয়েছেন, যিনি খান আতা নামেই বেশি পরিচিত। ১৯২৮ সালের আজকের দিনে মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার রামকান্তপুর গ্রামে জন্মগ্রহণ করেন এই ধনু রাশির জাতক। তিনি একাধারে অভিনেতা, সুরকার, গীতিকার, গায়ক, সংগীত পরিচালক, চলচ্চিত্র নির্মাতা, কাহিনীকার, চিত্রনাট্যকার ও প্রযোজক। খান আতার বিখ্যাত কাজের মধ্যে রয়েছে ‘জীবন থেকে নেয়া’ ও ‘নবাব সিরাজউদ্দৌলা’ চলচ্চিত্র দুটি।

‘জাগো হুয়া সাভেরা’ খান আতা অভিনীত প্রথম চলচ্চিত্র। তাঁর অভিনীত প্রথম বাংলা চলচ্চিত্র ‘এ দেশ তোমার আমার’। তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন খান আতা। তিনি শ্রেষ্ঠ চিত্রনাট্যকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন ‘সুজন সখী’ চলচ্চিত্রের জন্য। আর ‘এখনো অনেক রাত’ সিনেমার জন্য শ্রেষ্ঠ সংগীত পরিচালক ও শ্রেষ্ঠ গীতিকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।
এই দিনে আরো জন্মগ্রহণ করেছেন অভিনেতা দিলীপ কুমার ও বিজ্ঞানী ম্যাক্সবর্ন।
সূত্র: এনটিভি










