সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
নওগাঁ

খাদ্যমন্ত্রীর বড় ভাইয়ের পরলোকগমন 

নিউজ ডেস্ক৯ মে ২০২৪১ মিনিট পড়া
খাদ্যমন্ত্রীর বড় ভাইয়ের পরলোকগমন 
নওগাঁ প্রতিনিধি:
খাদ্যমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এর বড় ভাই বীরমুক্তিযোদ্ধা ধীরেশ চন্দ্র মজুমদার বৃহস্পতিবার দুপুর  ২টা ২০ মিনিটে বার্ধক্যজনিত কারণে নিজ বাস ভবনে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
কর্মজীবনে ধীরেশ চন্দ্র মজুমদার শিক্ষকতা পেশায় যুক্ত ছিলেন।তিনি নিয়ামতপুর উপজেলার কাপাস্টিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে অবসর গ্রহণ করেন। আগামীকাল শুক্রবার  সকালে শিবপুর শ্মশান ঘাটে তাঁর সৎকার অনুষ্ঠিত হবে।  মৃত্যুকালে তিনি স্ত্রী,২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ধীরেশ চন্দ্র মজুমদার এর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন খাদ্যমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার।
এক শোকবার্তায় খাদ্যমন্ত্রী ধীরেশ চন্দ্র মজুমদার এর আত্মার চির শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস‍্যদের প্রতি গভীর সমবেদনা জানান।