সদ্য প্রকাশিত
রাজনীতি

কোথায় যাবেন, নির্বাচন দিয়ে যেতে হবে : সুব্রত চৌধুরী

নিউজ ডেস্ক২৬ মে ২০২৫১ মিনিট পড়া
কোথায় যাবেন, নির্বাচন দিয়ে যেতে হবে : সুব্রত চৌধুরী

সিল্কসিটিনিউজ ডেস্ক:

গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেছেন, ‘প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অভিমান করে বলেছেন—থাকবেন না। কোথায় যাবেন, নির্বাচন দিয়ে যেতে হবে, যাওয়া এত সহজ না।’

তিনি বলেন, ‘৯ মাসে অনেক পরীক্ষা-নিরীক্ষা করেছেন। আপনাদের সংস্কার, অপসংস্কার, কুসংস্কার; এগুলো আর দেখায়েন না।

এগুলো অনেক দেখিয়েছেন। ৯ মাসে কিছু করতে পারেন নাই, আপনি আরো ৯ মাস নেবেন, সেটা আর হবে না।’
তিনি বলেন, ‘আপনি যখন পারেন নাই, সুতরাং বাগাড়ম্বরতা দিয়ে আমাদের আর বোকা বানাবেন না। তোমরা বসে বসে ক্ষমতা ভোগ করতেছেন।

ক্ষমতার এত স্বাদ, সব সার্চলাইট এখন যমুনাতে গিয়ে পড়েছে। আরে সার্চলাইট তো হবে ফিরোজায়।’

সবশেষে ‘গাধা যেমন জল ঘোলা করে, উনারাও এখন তাই করতেছেন’ বলেও মন্তব্য করেন তিনি। সূত্র: কালের কণ্ঠ