সদ্য প্রকাশিত
রাজনীতি

কেন্দ্র ঘোষিত ছয় দফা দাবিতে রাজশাহী মহানগর ছাত্রমৈত্রীর মিছিল

নিউজ ডেস্ক১২ আগস্ট ২০১৮১ মিনিট পড়া
কেন্দ্র ঘোষিত ছয় দফা দাবিতে রাজশাহী মহানগর ছাত্রমৈত্রীর মিছিল

নিজস্ব প্রতিবেদক:
কেন্দ্র ঘোষিত ছয় দফা দাবি আদায়ে মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্রমৈত্রী রাজশাহী মহানগর শাখা । আজ রোববার বিকেল ৫টায় মিছিলটি বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি রাজশাহী জেলা ও মহানগর কার্যালয় থেকে শুরু হয়ে নগরীর প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাহেববাজার জিরোপয়েন্টে পথ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্রমৈত্রী কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও রাজশাহী মহানগর সভাপতি এ.এইচ.এম জুয়েল খান। বাংলাদেশ ছাত্রমৈত্রী কেন্দ্রীয় সহ-সভাপতি ও রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক সম্রাট রায়হানের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু।

এ সময় আরো বক্তব্য দেন, ছাত্রমৈত্রী মহানগর সহ-সভাপতি আরাফাত এইচ. মারুফ, ফারহান তানভীর হিমেল, সাকিবুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চঞ্চল, সাংগঠনিক সম্পাদক ওহিদুর রহমান ওহি, সদস্য রুবেল আলী প্রমুখ।

স/শা