সদ্য প্রকাশিত
ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা ইসলামাবাদে পৌঁছেছেন স্পিকার, উষ্ণ অভ্যর্থনা পাকিস্তানের স্পিকারের জনগণ সচেতন না হলে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় : প্রশাসক কর্ণফুলীতে ছাত্রলীগ কর্মী মামুন হত্যা : সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জ

কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরনে শিশু আহত

নিউজ ডেস্ক৬ এপ্রিল ২০১৭১ মিনিট পড়া
কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরনে শিশু আহত

ভ্রাম্যমান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ শহরের গনকা এলাকায় একটি পুকুরের পাড়ে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরনে আলো খাতুন নামে ৮ বছরের এক শিশু আহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এ বিস্ফোরনের ঘটনা ঘটে।

আহত আলো গনকা প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্রী ও একই এলাকার আলী হোসেনের মেয়ে। আহত আলোকে বেলা সাড়ে ১১ টার দিকে  রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় নাসির উদ্দীন জানান, সকালে আলো তার দাদীর সাথে গনকা মসজিদের পাশের পুকুরে কাপাড় ধৌয়ার জন্য যায়। এ সময় আলো পুকুরের পাড়ে পড়ে থাকা আম কুড়ানোর  এক পর্যায়ে একটি ছোট কোটা হাতে নেয়। এসময় আলোকে তার দাদী কোটাটি ফেলে দিতে বললে, আলো তার হাত থেকে কোটাটি ছুড়ে মারে। এসময় বিস্ফোরন ঘটলে, আলোর মুখ থেকে পা পর্যন্ত প্রায় সব খানেই ঝলসে যায় ও বেশ কিছু স্থানে ক্ষতের সৃষ্টি হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি সাবের রেজা আহম্মেদ ককটেল বিস্ফোরনে এক শিশু আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

স/অ