সদ্য প্রকাশিত
৮৯ রানে অলআউট হয়ে রেকর্ড ব্যবধানে হারল ভারত বগুড়ায় স্মারক যুদ্ধবিমানের পেছনের অংশ চুরি দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন: রাষ্ট্রপতি এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি : ট্রাম্প ০ রানে ৩ উইকেট, ভারতের লজ্জার রেকর্ড জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে বদলে যাচ্ছে তুরস্কের কৃষিব্যবস্থা পাকিস্তানে ৪৮ ঘণ্টায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৭৪ মাইক্রোসফটের বিভিন্ন প্ল্যাটফর্মে বিভ্রাট, গ্রাহকদের ভোগান্তি তাইওয়ানকে চীনের সঙ্গে এক হতেই হবে: চীনের প্রেসিডেন্ট প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী
আন্তর্জাতিক

কাশ্মীরে বিক্ষোভকারীদের ওপর হামলা, জবাবদিহি নিশ্চিতের আহ্বান জাতিসংঘের

নিউজ ডেস্ক৮ আগস্ট ২০২৬১ মিনিট পড়া
কাশ্মীরে বিক্ষোভকারীদের ওপর হামলা, জবাবদিহি নিশ্চিতের আহ্বান জাতিসংঘের

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের (পিওকে) নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এক বিবৃতিতে তার এক মুখপাত্র বলেন, এই বিক্ষোভে অংশ নেওয়া মানুষের যেকোনো ধরনের ক্ষতি হলে এর জন্য জবাবদিহি নিশ্চিত করার ওপর জোর দিয়েছে সংস্থাটি।

এদিকে ১২টি বিতর্কিত শরণার্থী আসনকে কেন্দ্র করে কাশ্মীরে গত কয়েক মাস ধরে বিক্ষোভ চলছে। এসব বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর অভিযানের অভিযোগও উঠেছে।

গত জুলাই মাসের শেষদিকে ওই অঞ্চলের তথাকথিত আইনসভার নির্বাচন শুরু হওয়ার পর ব্যাপক কারচুপির অভিযোগকে কেন্দ্র করে চলমান এই বিক্ষোভ আরো তীব্র আকার ধারণ করে। সেখানকার বিভিন্ন সংগঠনের সমন্বয়ে গঠিত জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটি (জেএএসি) দাবি করেছে, গত ২৭ জুলাই নির্বাচনের প্রথম ধাপে সংঘর্ষে অন্তত ৪০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

এ ছাড়া গত জুন মাসের প্রথম সপ্তাহ থেকে চলমান আন্দোলনে এ পর্যন্ত প্রায় ৪০০ বিক্ষোভকারী নিহত হয়েছেন বলেও দাবি করেছে ওই সেএএসি। তবে পাকিস্তান সরকার জেএএসির উত্থাপিত উভয় দাবিই প্রত্যাখ্যান করেছে।

এ পরিস্থিতিতে জাতিসংঘের পক্ষ থেকে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার অধিকার এবং বিক্ষোভকারীদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি নিরাপত্তা বাহিনীর পদক্ষেপে কেউ ক্ষতিগ্রস্ত হলে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়েছে।