সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

কাশ্মিরে সন্ত্রাসী হামলায় তিন ভারতীয় সেনা নিহত

নিউজ ডেস্ক২৭ এপ্রিল ২০১৭১ মিনিট পড়া
কাশ্মিরে সন্ত্রাসী হামলায় তিন ভারতীয় সেনা নিহত

সিল্কসিটিনিউজ ডেস্ক:ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের লাইন অফ কন্ট্রোলের কাছে এক সন্ত্রাসী হামলায় তিনজন ভারতীয় সেনাসদস্য নিহত হয়েছেন। নিহতদের মাঝে একজন সেনা কর্মকর্তাও ছিলেন। বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এমনটা জানা যায়।

 
প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার ভোর চারটার সময় হামলা চালায় সন্ত্রাসীরা। প্রায় চার ঘণ্টা ধরে দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ চলে। এসময় তিনজন ভারতীয় সেনা নিহত হন। হত্যা করা হয় হামলাকারী দুই সন্ত্রাসীকেও।

 
গত বছর উরিতে এমনই এক হামলায় ১৯ জন ভারতীয় সেনা প্রাণ হারিয়েছিলেন।

 

 

 

সূত্র: বাংলা ট্রিবিউন