সদ্য প্রকাশিত
৮৯ রানে অলআউট হয়ে রেকর্ড ব্যবধানে হারল ভারত বগুড়ায় স্মারক যুদ্ধবিমানের পেছনের অংশ চুরি দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন: রাষ্ট্রপতি এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি : ট্রাম্প ০ রানে ৩ উইকেট, ভারতের লজ্জার রেকর্ড জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে বদলে যাচ্ছে তুরস্কের কৃষিব্যবস্থা পাকিস্তানে ৪৮ ঘণ্টায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৭৪ মাইক্রোসফটের বিভিন্ন প্ল্যাটফর্মে বিভ্রাট, গ্রাহকদের ভোগান্তি তাইওয়ানকে চীনের সঙ্গে এক হতেই হবে: চীনের প্রেসিডেন্ট প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী
আন্তর্জাতিক

কাশ্মিরে ভয়াবহ দুর্ঘটনায় বিএসএফের তিন সদস্য নিহত

Silk City২০ সেপ্টেম্বর ২০২৪১ মিনিট পড়া
কাশ্মিরে ভয়াবহ দুর্ঘটনায় বিএসএফের তিন সদস্য নিহত

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যদের বহনকারী একটি বাস গিরিখাদে পড়ে তিনজন সেনা সদস্য নিহত হয়েছেন এবং ছয়জন গুরুতর আহত হয়েছেন। তারা জম্মু ও কাশ্মিরের এক স্থান থেকে আরেক স্থানে যাচ্ছিলেন।

স্থানীয় পুলিশ জানিয়েছে, আহতদের অবস্থা আশঙ্কাজনক।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শুক্রবার সাতটি বাসে বিএসএফের সদস্যরা কাশ্মিরের সংসদ নির্বাচনের দায়িত্ব পালনের জন্য রওনা দিয়েছিলেন। দুর্ঘটনাকবলিত বাসে ৩৫ জন সদস্য ছিলেন। বাসটি রাস্তা থেকে ছিটকে ৪০ ফুট গভীর খাদে পড়ে যায়, যেখানে তিনজন প্রাণ হারান এবং কয়েকজন গুরুতর আহত হন। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন