সিল্কসিটিনিউজ ডেস্ক:
মেক্সিকোতে একটি কারাগারে সুড়ঙ্গ খুঁড়ে ১৬ কয়েদি পলায়নের ঘটনা ঘটেছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার টামাউলিপাস অঙ্গরাজ্যের চিউডাড ভিক্টোরিয়া শহরের কারাগারে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।
এ ঘটনায় শুক্রবার রাতে কারাগারে কারাবন্দিদের মধ্যে দাঙ্গা সৃষ্টি হয়। এতে তিন কারাবন্দি ছুরিকাঘাতের পর নিহত হন এবং আহত হন একজন।
ধারণা করা হচ্ছে কারাগারে কর্তব্যরত সংশ্লিষ্টদের সঙ্গে আঁতাত করে সুড়ঙ্গ দিয়ে কয়েদিদের পলায়নের ঘটনা ঘটেছে। তবে বিষয়টি খতিয়ে দেখছে কারা কর্তৃপক্ষ।
সূত্র: বাংলা নিউজ










