তোমার সম্পদ একটা খুনি
ভালোবাসে ছুরির রক্তকে
বিবেক একটা পাগল
নতুন সূর্যের খোঁজে মরে।
ক্ষমতা একটা মূর্খ
তোমার গাড়ির চাকায় পিষ্ঠ
সাহারা একটা জীবনযুদ্ধ
অসহায়দের ঘরে বাস করে।
বসন্ত একটা খুনি
বার বার আসে তোমার আকাশে
দারিদ্রতা একটা মরুভূমি
ঘোড়ার ডিমপাড়ে ওই গরিবপল্লীতে।
ধনাঢ্য একটা বেয়াদব
তোমার ক্ষমতাকে সালাম করে
প্রতিবাদ একটা অসহায়
যৌনপল্লীতে তার সংসার ।
ছুরির রক্তরা বেয়াদব
তোমার মতো মুর্খের কথা শোনে
কলম একটা প্রতিবন্ধি
বজ্রপাতের ঘরে কুড়াল মারে।
তোমার ক্ষমতা একটা সিংহ
মায়া হরিণকে তেড়ে ধরে
অসহায় একটা লাল চোখ
পীঁপড়াদের সঙ্গে তার বাস।
ইতিহাস একটা নিষ্ঠুর
লাথ্যি মারে তোমার পাছায়
কাগজ একটা বেশ্যা
সত্যের বীর্যে ভিজে তার বুক।
তারিখ-০৬.০৬.২০২০ইং










