সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

কলম্বিয়ায় বন্যার পানি ও পলি ভরাটে ব্যাপক প্রাণহানির আশঙ্কা

নিউজ ডেস্ক১ এপ্রিল ২০১৭২ মিনিট পড়া
কলম্বিয়ায় বন্যার পানি ও পলি ভরাটে ব্যাপক প্রাণহানির আশঙ্কা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে টানা বর্ষণে নদীর তীর ভেঙে পানির তোড়ে ও পলি ভরাটে ব্যাপক প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। অনেক মানুষ আহত হয়েছেন, নিখোঁজ রয়েছেন শতাধিক। শুক্রবার রাতের টানা বর্ষণে এ হতাহতের ঘটনা ঘটেছে।

 

শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, অন্তত ৯২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।  নিখোঁজ রয়েছেন অজ্ঞাত সংখ্যক মানুষ।

 

তবে কাতারভিত্তিক আল-জাজিরা জানিয়েছে, এ পর্যন্ত ২৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন শতাধিক। আহত হয়েছেন অন্তত ৬৫ জন।

 

টানা কয়েক ঘণ্টার ভারি বর্ষণের ফলে নদীগুলোর তীর ভেঙে পানি প্রবেশ করেছে, পলিতে ঢাকা পড়েছে পুতুমায়োর প্রদেশের অনেক এলাকা।

 

এক সেনা কর্মকর্তা জানিয়েছেন, হাসপাতালগুলোতে উপচে পড়া মানুষের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।

 

অঞ্চলটির গভর্নর সোরেল আরোকা জানান, পুরো এলাকার বেশ কয়েকটি অঞ্চল পলিতে ঢাকা পড়েছে। প্রাদেশিক রাজধানী মকোয়ার মেয়র হোসে অ্যান্থনিও সানচেজ জানান, পানি ও বিদ্যুৎ না থাকায় শহরটি পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে।

 

বন্যা ও পলি ভরাট কবলিত এলাকা পরিদর্শন করেছেন প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস। তিনি জানিয়েছেন, জরুরি পদক্ষেপ হিসেবে সংশ্লিষ্ট অঞ্চলে সেনা মোতায়েন করা হয়েছে। টুইটারে তিনি বলেছেন, পরিস্থিতি মোকাবিলার জন্য পুরো দায়িত্ব তিনি নিচ্ছেন এবং নিহতদের জন্য কলম্বিয়া শোকাহত।

 

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার এক প্রতিনিধি জানিয়েছেন, মকোয়া নদীতে পানি বৃদ্ধির কারণে এ ঘটনা ঘটেছে।

 

দেশটির আবহাওয়া কার্যালয় জানিয়েছে, ২০১১ সালের চলতি মার্চ মাসেই সবচেয়ে বৃষ্টিপাত হয়েছে কলম্বিয়াতে।

 

পুটুমায়ো ইকুয়েডর ও পেরু সীমান্তে অবস্থিত। চলতি বছরের শুরুতে পেরুতে ৯০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। ভারী বৃষ্টিপাতের কারণে পেরুতে বন্যা ও ভূমিধসে এ মৃত্যুর ঘটনা ঘটে।

সূত্র: বাংলা ট্রিবিউন