সদ্য প্রকাশিত
খেলা

কলকাতাকে ১৮৪ রানের টার্গেট দিল গুজরাট

নিউজ ডেস্ক৭ এপ্রিল ২০১৭২ মিনিট পড়া
কলকাতাকে ১৮৪ রানের টার্গেট দিল গুজরাট

সিল্কসিটিনিউজ ডেস্ক:

১৬ ওভারে গুটরাট লায়ন্সের রান ছিল ১৩০। শেষ চার ওভারে ১৩.২৫ গড়ে ৫৩ রান তোলে সুরেশ রায়নার দল। তাতে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৩ রানের লড়াকু সংগ্রহ পায় গুজরাট। দশম আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে জয়ের জন্য কলকাতা নাইট রাইডার্সকে করতে হবে ১৮৪ রান।

শুক্রবার রাজকোটে টস হেরে ব্যাট করতে নেমে ২২ রানে প্রথম উইকেট হারায় গুজরাট। ১২ বলে ৩ চারে ১৪ রান করে পিযূস চাওলার বলে ইউসুফ পাঠানের হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি। ৭২ রানের মাথায় ব্রেন্ডান ম্যাককালামকে কুলদীপ যাদব নিজের শিকারে পরিণত করেন। ২৪ বলে ৪টি চার ও ২ ছক্কায় ৩৫ রান করে এলবিডব্লিউর ফাঁদে পড়েন ম্যাককালাম।

৯২ রানে কুলদীপ যাদবের দ্বিতীয় শিকারে পরিণত হন অ্যারোন ফিঞ্চ। যাওয়ার আগে ৮ বলে ১৫টি রান করে যান ফিঞ্চ। এরপর সুরেশ রায়না ও দিনেশ কার্তিক দ্রুত রান তুলতে থাকেন। চতুর্থ উইকেট জুটিতে তারা ৯.৩ ওভারে ৯.১৫ গড়ে ৮৭ রান তোলেন। এরপর দিনেশ কার্তিক ট্রেন্ট বোল্টের বলে সূর্যকুমার যাদবের কাছে ক্যাচ দিয়ে আউট হন। ২৫ বলে ৬টি চার ও ২টি ছক্কার বিনিময়ে মূল্যবান ৪৭টি রান করেন কার্তিক। অন্যদিকে সুরেশ রায়না ৫১ বলে ৭টি চারের সাহায্যে ৬৮ রানে অপরাজিত থাকেন। তাতে ১৮৩ রানের সংগ্রহ পায় স্বাগতিক গুজরাট লায়ন্স।

বল হাতে কলকাতার কুলদীপ যাদব নেন ২টি উইকেট। একটি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট ও পিযূস চাওলা।

সূত্র: রাইজিংবিডি