সদ্য প্রকাশিত
৮৯ রানে অলআউট হয়ে রেকর্ড ব্যবধানে হারল ভারত বগুড়ায় স্মারক যুদ্ধবিমানের পেছনের অংশ চুরি দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন: রাষ্ট্রপতি এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি : ট্রাম্প ০ রানে ৩ উইকেট, ভারতের লজ্জার রেকর্ড জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে বদলে যাচ্ছে তুরস্কের কৃষিব্যবস্থা পাকিস্তানে ৪৮ ঘণ্টায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৭৪ মাইক্রোসফটের বিভিন্ন প্ল্যাটফর্মে বিভ্রাট, গ্রাহকদের ভোগান্তি তাইওয়ানকে চীনের সঙ্গে এক হতেই হবে: চীনের প্রেসিডেন্ট প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী
আন্তর্জাতিক

কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ডি কে শিবকুমার

নিউজ ডেস্ক৩ জুন ২০২৬১ মিনিট পড়া
কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ডি কে শিবকুমার

সিল্কসিটিনিউজ ডেস্ক :

কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ডি কে শিবকুমার। বুধবার (৩ জুন) কর্ণাটকের লোকভবনের গ্লাস হাউস হলে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন জি পরমেশ্বর।
নিউজবাংলা আঠেরো টেলিভিশনের প্রতিবেদন অনুযায়ী, মুখ্যমন্ত্রী শিবকুমারের সঙ্গেই শপথ গ্রহণ করেন মন্ত্রিসভার ১৩ সদস্য। সেই দলে রয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার পুত্র যথীন্দ্র সিদ্ধারামাইয়া।

নতুন মন্ত্রিসভায় আরো স্থান পেয়েছেন ইউ টি খাদার, এম বি পাটিল, কে জে জর্জ, কে এইচ মুনিয়াপ্পা, সতীশ জারকিহোলি, রামালিঙ্গা রেড্ডি, কৃষ্ণা বাইরেগৌড়া, প্রিয়াঙ্ক খাড়গে, ঈশ্বর খাণ্ড্রে, বাইরাথি সুরেশ এবং শরণ প্রকাশ পাটিল।

রাজ্যসভার নির্বাচন শেষে মন্ত্রিসভার আরো সম্প্রসারণ হতে পারে বলে জানা গেছে।
তবে শপথ গ্রহণ অনুষ্ঠানে জাতীয় সংগীত বাজানোকে কেন্দ্র করে তৈরি হয়েছে বিতর্ক। অনুষ্ঠান সঞ্চালক ‘বন্দে মাতরম’ বাজানোর ঘোষণা করার পর হঠাৎ করেই কর্ণাটকের রাজ্য সংগীত বাজতে শুরু করে। ভুল ধরা পড়তেই কর্মকর্তারা মাঝপথে সেই সংগীত বন্ধ করে দেন এবং পরে নির্ধারিত কর্মসূচি অনুযায়ী ‘বন্দে মাতরম’ পরিবেশন করা হয়।

ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে কানাঘুষা।