সদ্য প্রকাশিত
সরকারি নথিতে আফগান নারীদের নাম নিষিদ্ধ, পরিচয় ‘বিবি’ ‘দাদি’ সিলেটে এমপি আবদুল মালেকের বাসায় পেট্রলবোমা নিক্ষেপ ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ, ফাঁকা গুলিবর্ষণ লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত
রাজশাহী

করোনা : রাজশাহী জেলায় প্রতিদিনই বাড়ছে শনাক্তের সংখ্যা

নিউজ ডেস্ক৬ জুন ২০২০১ মিনিট পড়া
করোনা : রাজশাহী জেলায় প্রতিদিনই বাড়ছে শনাক্তের সংখ্যা

নিজস্ব প্রতিবেদক :


রাজশাহী জেলায় গত ২৪ ঘন্টায় (শুক্রবার) আরো ৩জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এনিয়ে রাজশাহী জেলায় আক্রান্তের সংখ্যা ৭৫জন। আক্রান্তদের ৭০জনকেই বাড়িতে রেখে চিকিৎসা চলছে। রাজশাহীর সিভিল সার্জন বিষয়টি নিশ্চিত করেছেন।


রাজশাহী জেলায় প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয় ১২ এপ্রিল পুঠিয়া উপজেলায়। এর পর থেকে পর্যায় ক্রমে বাড়তে শুরু করে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা।


সিভিল সার্জনের দেয়া তথ্যে দেখা যায়, রাজশাহী সিটি কর্পোরেশনসহ ৯টি উপজেলায় আক্রান্ত ৭৫ জনের মধ্যে মারা গেছেন ৩জন। আর সুস্থ হয়েছে ১৩জন।

জেলার মধ্যে নগরীতে সর্বোচ্চ শানাক্ত ১৯ জন। এদের মধ্যে ২জন মারা গেছেন। যাদের মধ্যে একজন পুলিশের সদস্য ও অপর জন ফরেস্ট অফিসার। আর মিশন হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ২জন।

এর পর দ্বিতীয় অবস্থানে আছে তানোর। সেখানে আক্রান্ত ১৩ জন।

বাঘায় শনাক্ত ৬ জনের মধ্যে ৮০ উর্ধ্ব এক বৃদ্ধ মারা গেছেন রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়।

চারঘাটে শনাক্ত ৬, পুঠিয়ায় ৯ দুর্গাপুরে ৩, বাগমারায় ৬, মোহনপুরে ৭, পবায় ৫ ও গোদাগাড়ীতে ১ জন শনাক্ত হয়েছে।

স/রা