সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়া

করোনায় মারা গেলেন পপুলার ডায়নাস্টিকক সেন্টারের চেয়ারম্যান তাহেরা

নিউজ ডেস্ক১১ জুন ২০২০১ মিনিট পড়া
করোনায় মারা গেলেন পপুলার ডায়নাস্টিকক সেন্টারের চেয়ারম্যান তাহেরা

করোনায় আক্রান্ত হওয়ার প্রায় তিন সপ্তাহ পর মারা গেলেন পপুলার মেডিক্যাল কলেজ, পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড ও পপুলার গ্রুপের চেয়ারম্যান তাহেরা আক্তার (৬০)।

আজ বুধবার বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে রাজধানীর শ্যামলী স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাহেরা আক্তার পপুলার গ্রুপের প্রতিষ্ঠাতা ও বগুড়ার সারিয়াকান্দি উপজেলার নারচির বাসিন্দা চিকিৎসক মোস্তাফিজুর রহমানের সহধর্মিনী।

তিনি বগুড়ার এক সময়ের বিশিষ্ট ঠিকাদার মখলেসুর রহমানের কন্যা। তার বাড়ি বগুড়া শহরের নামাজগড় এলাকায়। দীর্ঘদিন ধরে তাহেরা আক্তার তার পরিবারের সঙ্গে রাজধানীর বনানীতে বসবাস করতেন। তাহেরার স্বামী ও পপুলার গ্রুপের এমডি মোস্তাফিজুর রহমানের ভাগিনা মিলটন রহমান জানান, তাকে ঢাকার বনানী গোরস্থানে দাফন করা হবে।