সদ্য প্রকাশিত
স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড দেশে অর্থনৈতিক অগ্রযাত্রা শুরু, বিদেশি বিনিয়োগ বেড়ে প্রায় ১২ শতাংশ সীমান্তে নজরদারিতে ড্রোন ও এআই ক্যামেরা যুক্ত করল বিজিবি
আন্তর্জাতিক

কয়েক মাস নয়, ইরানে অভিযান চলবে কয়েক সপ্তাহ: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক২৮ মার্চ ২০২৬১ মিনিট পড়া
কয়েক মাস নয়, ইরানে অভিযান চলবে কয়েক সপ্তাহ: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইরানে যুক্তরাষ্ট্রের অভিযান কতদিন চলবে বলে আশা করা হচ্ছে, এমন প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, “আমরা সপ্তাহের কথা বলছি, মাসের নয়।

ইরানকে নিষ্ক্রিয় করার প্রচেষ্টার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সেনা মোতায়েনের কথা ভাবছে কিনা, এমন প্রশ্নের জবাবে রুবিও বলেন, তিনি সামরিক কৌশল নিয়ে আলোচনা করবেন না।

তবে তার ভাষ্য, যুক্তরাষ্ট্রের সুস্পষ্ট উদ্দেশ্য রয়েছে।

“আমরা অত্যন্ত আত্মবিশ্বাসী যে খুব শীঘ্রই আমরা তা অর্জন করতে চলেছি,” বলেন রুবিও।

ফ্রান্সে জি সেভেন বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে ইরান যুদ্ধ বিষয়ে কথা বলেন।

 

সূত্র: বিবিসি বাংলা