সদ্য প্রকাশিত
৮৯ রানে অলআউট হয়ে রেকর্ড ব্যবধানে হারল ভারত বগুড়ায় স্মারক যুদ্ধবিমানের পেছনের অংশ চুরি দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন: রাষ্ট্রপতি এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি : ট্রাম্প ০ রানে ৩ উইকেট, ভারতের লজ্জার রেকর্ড জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে বদলে যাচ্ছে তুরস্কের কৃষিব্যবস্থা পাকিস্তানে ৪৮ ঘণ্টায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৭৪ মাইক্রোসফটের বিভিন্ন প্ল্যাটফর্মে বিভ্রাট, গ্রাহকদের ভোগান্তি তাইওয়ানকে চীনের সঙ্গে এক হতেই হবে: চীনের প্রেসিডেন্ট প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী
আন্তর্জাতিক

কয়েক দিনের ব্যবধানে ইন্দোনেশিয়ায় ফেরিতে ফের আগুন, নিহত ১

নিউজ ডেস্ক১২ আগস্ট ২০২৬২ মিনিট পড়া
কয়েক দিনের ব্যবধানে ইন্দোনেশিয়ায় ফেরিতে ফের আগুন, নিহত ১

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ইন্দোনেশিয়ার বালি দ্বীপ থেকে ছেড়ে যাওয়া একটি ফেরিতে আগুন লেগে একজনের মৃত্যু খবর পাওয়া গেছে। এ ছাড়া আরো ১৭২ জনকে উদ্ধার করা হয়েছে।

বুধবার লম্বক প্রণালিতে এ দুর্ঘটনা ঘটে। এখনো নিখোঁজ যাত্রীদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।
তবে যাত্রী তালিকা অনুযায়ী, ফেরিটিতে অন্তত ১১৪ আরোহী ছিলেন। এবং ১৭ জন ক্রু ছিল।

কয়েক দিনের ব্যবধানে ইন্দোনেশিয়ায় ফেরিতে আগুন লাগার এটি দ্বিতীয় ঘটনা। এর আগে গত সপ্তাহে জাভা দ্বীপের কাছে একটি ফেরিতে আগুন লাগার ঘটনায় পাঁচজন নিহত হন। এক মাসেরও কম সময় আগে ঘটে যাওয়া ওই ঘটনাতেও ফেরিটিতে তালিকায় উল্লেখ করা সংখ্যার চেয়ে বেশি যাত্রী ছিল।
স্থানীয় উদ্ধারকারী সংস্থার প্রধান মুহাম্মদ হারিয়াদি জানান, কে এম পুত্রি ইয়াসমিন ফেরিটি বালির পাডাংবাই বন্দর থেকে পশ্চিম নুসা তেঙ্গারা প্রদেশের লম্বকের লেম্বার বন্দরের দিকে যাচ্ছিল।

তিনি রয়টার্সকে বলেন, বুধবার ভোর ৪টা ৩৯ মিনিটে লম্বক প্রণালিতে ফেরিটিতে আগুন লাগে।
বুধবার বিকেল পর্যন্ত একজন ইন্দোনেশীয় নাগরিকের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। ১৭২ জনকে বালি ও লম্বকের বিভিন্ন বন্দরে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। উদ্ধার হওয়াদের মধ্যে একজন অস্ট্রেলিয়ার নাগরিক এবং বাকিরা ইন্দোনেশিয়ার নাগরিক।

হারিয়াদি বলেন, ঘটনাস্থলে থাকা অন্যান্য নৌকার সঙ্গে সমন্বয় করে উদ্ধার অভিযান চালাতে কয়েকটি নৌকা পাঠানো হয়েছে।

এ কাজে ২০০ জনের বেশি উদ্ধারকর্মী ও কর্মকর্তা মোতায়েন করা হয়েছে। তবে ফেরিটিতে কিভাবে আগুন লাগল, তা এখনো জানা যায়নি। অতিরিক্ত যাত্রী বহনের কারণে আগুন বা দুর্ঘটনা ঘটেছে কি না, সেটিও স্পষ্ট নয়।
প্রায় ১৭ হাজার দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়ায় যাতায়াতের জন্য ফেরি খুবই গুরুত্বপূর্ণ। বিমানের তুলনায় সমুদ্রপথে যাতায়াত কম খরচের এবং অনেক মানুষের জন্য সহজলভ্য হওয়ায় দেশটির মানুষ ব্যাপকভাবে ফেরির ওপর নির্ভর করে। তবে দেশটিতে ফেরির নিরাপত্তা নিয়ম সব সময় কঠোরভাবে মানা হয় না। এ কারণে নৌযান দুর্ঘটনার সংখ্যাও তুলনামূলকভাবে বেশি।