সদ্য প্রকাশিত
৮৯ রানে অলআউট হয়ে রেকর্ড ব্যবধানে হারল ভারত বগুড়ায় স্মারক যুদ্ধবিমানের পেছনের অংশ চুরি দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন: রাষ্ট্রপতি এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি : ট্রাম্প ০ রানে ৩ উইকেট, ভারতের লজ্জার রেকর্ড জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে বদলে যাচ্ছে তুরস্কের কৃষিব্যবস্থা পাকিস্তানে ৪৮ ঘণ্টায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৭৪ মাইক্রোসফটের বিভিন্ন প্ল্যাটফর্মে বিভ্রাট, গ্রাহকদের ভোগান্তি তাইওয়ানকে চীনের সঙ্গে এক হতেই হবে: চীনের প্রেসিডেন্ট প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী
আন্তর্জাতিক

কমলার সাথে দ্বিতীয় বিতর্কের প্রস্তাবে ট্রাম্পের না

Silk City২৩ সেপ্টেম্বর ২০২৪১ মিনিট পড়া
কমলার সাথে দ্বিতীয় বিতর্কের প্রস্তাবে ট্রাম্পের না

সিল্কসিটিনিউজ ডেস্ক :

নির্বাচনের আগে আর কোনও বিতর্কে অংশ নেবেন না বলে জানিয়ে দিয়েছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তিনি প্রতিদ্বন্দ্বী ডেমোর্ক্যাটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসের সঙ্গে মুখোমুখি দ্বিতীয় বিতর্কের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।

আগামী ২৩ অক্টোবর সিএনএন বিতর্কের আমন্ত্রণ গ্রহণ করেছেন কমলা। ট্রাম্প শনিবার নর্থ ক্যারোলাইনার উইলমিংটনে এক সমাবেশে তা প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছেন।

ট্রাম্প বলেছেন, “এর আগে সিএনএন-এ মুখোমুখি বিতর্কে তিনি জয় পেয়েছিলেন। আর এখন কয়েকটি রাজ্যে অগ্রিম ভোট শুরু হয়ে গেছে। তাই দ্বিতীয় বিতর্কের জন্য এখন আর সময় নেই। খুব দেরি হয়ে গেছে।”
হ্যারিসের প্রচার শিবির বলছে, সাবেক প্রেসিডেন্ট এ মাসের শুরুতে ফিলাডেলফিয়ার বিতর্কে জয়ী হয়েছেন বলে দাবি করেছেন, তাই তার আরেকটি বিতর্কে অংশ নেওয়া উচিত।

ওই বিতর্কের পর বেশিরভাগ দর্শকের মত ছিল, হ্যারিস তার প্রতিদ্বন্দ্বী ট্রাম্পকে ছাড়িয়ে গেছেন।

হ্যারিস এবং ট্রাম্প প্রথম মুখোমুখি বিতর্কে অংশ নেন গত ১০ সেপ্টেম্বর। এবিসি নিউজ আয়োজিত ওই বিতর্কে হ্যারিসই জিতেছেন বলে উল্লেখ করা হয়েছিল বিভিন্ন জরিপে। এর পরই হ্যারিসের সঙ্গে দ্বিতীয় বিতর্ক নিয়ে অনাগ্রহ প্রকাশ করেছিলেন ট্রাম্প।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন