সদ্য প্রকাশিত
রাজশাহী

কবি মাহবুব উল আলমের নবম মৃত্যুবার্ষিকী আজ

নিউজ ডেস্ক২২ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
কবি মাহবুব উল আলমের নবম মৃত্যুবার্ষিকী আজ
নিজস্ব প্রতিবেদক:
অমর একুশের প্রথম কবিতা ‘কাঁদতে আসিনি ফাঁসির দাবী নিয়ে এসেছি’র রচয়িতা কবি মাহবুব উল আলম চৌধুরীর নবম মৃত্যুবার্ষিকী আজ । ২০০৭ সালের এই দিনে ৮০ বছর বয়সে ঢাকায় ইন্তেকাল করেন তিনি।
১৯২৭ সালের ৭ নভেম্বর চট্টগ্রামের গহিরায় জন্মগ্রহণ করেন মাহবুব উল আলম।১৯৫২ সালে চট্টগ্রাম সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন তিনি। ওই বছরের ২১ ফেব্রুয়ারি ঢাকায় রাষ্ট্রভাষা বাংলার দাবিতে মিছিলে পুলিশের গুলি চালানোর খবর শোনার পর ‘কাঁদতে আসিনি ফাঁসির দাবী নিয়ে এসেছি’ নামের একুশের সাড়া জাগানো প্রথম ঐতিহাসিক কবিতাটি রচনা করেন তিনি। পাকিস্তান সরকার কবিতাটি বাজেয়াপ্ত এবং তাঁর নামে হুলিয়া জারি করে। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ২০টি।
মাহবুব আলম বাংলা একাডেমির ফেলোশিপসহ বিভিন্ন সম্মাননা, পদক ও পুরস্কারে ভূষিত হন। ২০০৯ সালে তাঁকে মরণোত্তর একুশে পদক দেওয়া হয়।
স/অ