সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
শিল্প ও সাহিত্য

কক্সবাজারে ‘বিশ্বজুড়ে বঙ্গবন্ধু ও বাংলাদেশ উৎসব’ শুক্রবার শুরু

নিউজ ডেস্ক২৪ সেপ্টেম্বর ২০২১১ মিনিট পড়া
কক্সবাজারে ‘বিশ্বজুড়ে বঙ্গবন্ধু ও বাংলাদেশ উৎসব’ শুক্রবার শুরু

সিল্কসিটিনিউজ ডেস্ক:

‘বিশ্বজুড়ে বঙ্গবন্ধু ও বাংলাদেশ উৎসব’ শীর্ষক ২ দিনব্যাপী এক উৎসব শুক্রবার (২৪ সেপ্টেম্বর) থেকে কক্সবাজারে শুরু হচ্ছে।

পদক্ষেপ বাংলাদেশ’ নামক একটি সামাজিক সংগঠন কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে দুইদিনের এই উৎসবের আয়োজন করছে।

আয়োজকরা জানান, শুক্রবার সকাল ১০টায় উৎসব উদ্বোধন করা হবে। দুইদিনে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক আলোকচিত্র প্রদর্শিত হবে। চলবে কবিতা পাঠ, আবৃত্তি, নৃত্য, সঙ্গীত পরিবেশন ও কবিকণ্ঠে কবিতা পাঠসহ নানা সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

শুক্রবার উৎসবের প্রথম দিনে প্রধান অতিথি থাকবেন নৌ পরিবহন মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং উদ্বোধক হিসেবে থাকবেন প্রখ্যাত কথা সাহিত্যিক সেলিনা হোসেন।

পদক্ষেপ বাংলাদেশ’র কক্সবাজার জেলা সভাপতি তোফায়েল আহামদ জানান, দ্বিতীয় দিনে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ মাহমুদ। বিশেষ অতিথি থাকবেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, জাতীয় প্রেসক্ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতি মিজানুর রহমানসহ বিশিষ্ট নেতারা।

এছাড়া বাংলাদেশ সংবাদ সংস্থার চেয়ারম্যান আ আ স ম আরেফিন সিদ্দিকও অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে।

সূত্র: বাংলা নিউজ