সিল্কসিটিনিউজ ডেস্ক:
ফের আমেরিকাকে একহাত নিল চিন। একই সঙ্গে পূর্ব এশিয়াতে উত্তেজনা তৈরি করার জন্যে আমেরিকাকে দায়ী করা হয়েছে। আর এই বিষয়ে ওয়াশিংটনকে কড়া ভাষায় সতর্ক করা হয়েছে। বেজিংয়ের সঙ্গে সংঘাতের ক্ষেত্রে টোকিওকে সমর্থন দেওয়া হবে বলে মার্কিন নতুন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিসের ঘোষণাকে কেন্দ্র করে এই হুঁশিয়ারি দিল চিন।
লু বলেন, দিয়াইউসহ আশেপাশের ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপগুলো প্রাচীন আমল থেকেই ঐতিহ্যগত ভাবে চিনা ভূখণ্ডের অংশ। এটি অপরিবর্তনীয় ঐতিহাসিক সত্য বলেও উল্লেখ করেন তিনি। আমেরিকাকে ভুল মন্তব্য থেকে বিরত থাকার এবং দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি। তিনি বলেন, পরিস্থিতিকে আরও জটিল করা এবং এই অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি থেকে আমেরিকার বিরত থাকা উচিত।

এ ছাড়া, আমেরিকা-জাপান চুক্তি সম্পর্কেও কথা বলেন তিনি। একে ঠান্ডা যুদ্ধের সময়ের চুক্তি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, চিনের ভৌগলিক সার্বভৌমত্বের ওপর এর কোনও প্রভাবই নেই।









