সদ্য প্রকাশিত
রাজনীতি

এরশাদ সব সময় দেশ গড়ার স্বপ্ন দেখতেন : রওশন

নিউজ ডেস্ক৩১ আগস্ট ২০১৯২ মিনিট পড়া
এরশাদ সব সময় দেশ গড়ার স্বপ্ন দেখতেন : রওশন

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ এমপি বলেছেন, এরশাদ সব সময় দেশ গড়ার স্বপ্ন দেখতেন। মানুষের জন্য কাজ করতে পারাই ছিল তার আনন্দ।

এরশাদের অসমাপ্ত কাজ শেষ করার ইচ্ছে ব্যক্ত করেন রওশন। প্রয়াতের রুহের মাগফিরাত কামনায় দেশবাসীর দোয়াও কামনা করেন তিনি।

শুক্রবার নারায়ণগঞ্জ জেলার বন্দরের ময়মনসিংহপট্টিতে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের চেহলাম উপলক্ষ্যে দোয়া মাহফিল ও আলোচনা সভায় ‌তি‌নি এসব কথা বলেন।

বি‌রোধী দলের উপনেতা বলেন, হুসেইন মুহম্মদ এরশাদ সারা জীবন মানুষের কল্যাণে রাজনীতি করেছেন। খুব অল্প সময়ে তিনি ব্যাপক উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করেন। দেশকে ভালবাসতেন বলে সেটা করতে পেরেছিলেন। তাঁর দরদী মন সব সময় দেশ ও মানুষের জন্য নিবেদিত ছিলো।

নারায়নগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা ও দোয়া মাহ‌ফিলে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি, পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি, এরশাদের বড় ছেলে রাহগীর আল মাহি সাদ এরশাদ, পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম এমপি, নারায়নগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও দলের যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা এমপি, পার্টির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, শফিকুল ইসলাম শফিক, যুগ্মমহাসচিব নুরুল ইসলাম ওমর, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন ভূইয়া, মিজানুর রহমান, বেলাল হোসেন, এমএ রাজ্জাক খান, হাসান মঞ্জুর, নারায়নগঞ্জ জেলা সভাপতি আবু জাহের, নারায়নগঞ্জ মহানগর সাধারণ সম্পাদক আকরাম আলী শাহিন, রূপগঞ্জ থানা সভাপতি সাইফুল ইসলাম বক্তব্য রাখেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেন, হুসেইন মুহম্মদ এরশাদ আজীবন গণতন্ত্র ও গণমানুষের কল্যাণে কাজ করেছেন। ১৯৯১ সালে ক্ষমতা ছেড়ে দেয়ার পর থেকেও জীবনের শেষ দিন পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রা‌খেন। সকল রাজনৈতিক দলের বাঁধা ও নিষেধ উপেক্ষা করে তিনি উপজেলা পদ্ধতি চালু করেছেন। দেশের মানুষ এখন এর সুফল ভোগ করছে।

পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি বলেন, জাতীয় পার্টিতে কোন বিভেদ নেই। জাতীয় পার্টি এখন আরো শক্তিশালী। যারা জাতীয় পার্টি ও পল্লীবন্ধুকে ভালোবাসেনি তারাই এখন জাতীয় পার্টিতে বিভেদ খুঁজছে।