সিল্কসিটিনিউজ ডেস্ক:
পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের স্মরণে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীর কার্যালয় এবং পার্টির কাকরাইলের কেন্দ্রীয় কার্যালয়ে রক্ষিত শোকবই আগামী দুদিন খোলা থাকবে।
শোক বইতে স্বাক্ষর করতে দূর-দূরান্তের আরও আগ্রহীদের অনুরোধের পরিপ্রেক্ষিতে ২০ জুলাই শনিবার বিকাল ৪টা পর্যন্ত এটি খোলা থাকবে।

বনানী ও কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে এই দুদিন বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আগ্রহী সবাই শোক বইতে স্বাক্ষর করতে পারবেন।
সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় এ তথ্য জানিয়েছেন।










