সিল্কসিটিনিউজ ডেস্ক :
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের সঙ্গে সোমবার বৈঠক করবেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এটি হবে পেজেশকিয়ান ও এরদোগানের প্রথম বৈঠক।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন পেজেশকিয়ান ও এরদোগান। তিনি মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বিভিন্ন ইস্যুতে ইসলামি প্রজাতন্ত্র ইরানের মতামত ও অবস্থান তুলে ধরবেন।

যুক্তরাষ্ট্রে বসবাসরত ইরানিদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে পেজেশকিয়ানের।
বিভিন্ন দেশের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে তার।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন মঙ্গলবার শুরু হবে।
সূত্র: যুগান্তর










