নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা) আসনে বিএনপির সংসদ সদস্য আয়নুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন রায়গঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ও রায়গঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মুক্তাদির (মুত্তাকিন) (৪২) ও ক্যাফে ফাস্ট ফুডের দোকানদার রনতিথা গ্রামের বাবলু মিয়ার ছেলে আলমগীর হোসেন (২৫)।
এদিকে, মামলার এজাহারভুক্ত ৪ আসামির স্বেচ্ছায় আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে তা মঞ্জুর করেন। এ ছাড়া মামলার ৯ আসামি পলাতক রয়েছেন।

সিরাজগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক রওশন ইয়াজদানি বলেন, ‘এমপি আয়নুল হকের গাড়িতে হামলার মামলার ৪ আসামি রিয়াদ, সিমান্ত, সিফাত ও জুবায়ের স্বেচ্ছায় আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন।
শুনানি শেষে রায়গঞ্জ আমলী আদালতের বিচারক তাদের জামিন মঞ্জুর করেন। আর ২ আসামিকে আদালতে পাঠানো হয়েছে।’
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম খান বলেন, ‘এমপি আয়নুল হকের গাড়িতে হামলার ঘটনায় এজাহারভুক্ত আসামি আলমগীর হোসেনকে রবিবার সন্ধ্যায় রায়গঞ্জ থানা পুলিশ এবং গোলাম মুক্তাদিরকে (মুত্তাকিন) রাতে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
শুনেছি এ মামলার ৪ আসামি ইতিমধ্যে আদালত থেকে জামিন পেয়েছেন। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
প্রসঙ্গত, শনিবার (১৫ আগষ্ট) সন্ধ্যায় বিকেলে উপজেলার ধানগড়া বাজারে এক মতবিনিয় সভা থেকে বেরিয়ে আসার পর এমপি আয়নুল হকের গাড়িতে হামলা করা হয়। এতে এমপি অক্ষত থাকলেও তার গাড়ির পেছনের গ্লাস ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনার রাতেই বিএনপির স্থানীয় নেতা শামীমুল হাসান বাদী হয়ে মামলা দায়ের করেন।
মামলায় ১৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।









