সিল্কসিটিনিউজ ডেস্ক:
ডোনাল্ড ট্রাম্পকে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত করায় বিক্ষোভ করছে দেশটির জনগণের একাংশ। তবে এবার বিক্ষোভকারীদের এ বিক্ষোভের প্রশংসা করেছেন ট্রাম্প। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
শুক্রবার ট্রাম্প তার এক টুইট বার্তায় এ প্রশংসা করেছেন। তিনি টুইট বার্তায় উল্লেখ করেছেন, ‘নির্বাচনের পর যারা রাস্তায় নেমে বিক্ষোভ করছে, তারা দেশের প্রতি ভালোসাবা ও আবেগ থেকেই এমনটি করছেন। আমাদের এই বিষয়টিকে ভালোবাসতে হবে। আমরা সবাই একসঙ্গে কাজ করতে চাই এবং গর্বিত হতে চাই।’

যদিও গত বৃহস্পতিবার ট্রাম্প জানিয়েছিলেন, ‘এই বিক্ষোভ ‘অনুচিত’ এবং বিক্ষোভকারীরা ‘ভাড়াটে’।’
এছাড়া গণমাধ্যমের উসকানিতেই বিক্ষোভকারীরা এমন ‘অন্যায়’ বিক্ষোভ করছে। যা গণমাধ্যমগুলো ফুলিয়ে ফাঁপিয়ে দেখাচ্ছে বলেও তিনি অভিযোগ করেন বৃহস্পতিবারের টুইট বার্তায়।
শুক্রবার অন্য এক টুইট বার্তায় ট্রাম্প আরও উল্লেখ করেন, ‘নিউ ইয়র্কে বিভিন্ন পরিকল্পনা করতে ব্যস্ত সময় পার করছি। খুব শিগগিরই কয়েকজনের জন্য গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেওয়া হবে। যারা আমাদের সরকার পরিচালনা করবেন।’




ডোনাল্ড ট্রাম্পকে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত করায় বিক্ষোভ করছে দেশটির জনগণের একাংশ। তবে এবার বিক্ষোভকারীদের এ বিক্ষোভের প্রশংসা করেছেন ট্রাম্প। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।শুক্রবার ট্রাম্প তার এক টুইট বার্তায় এ প্রশংসা করেছেন। তিনি টুইট বার্তায় উল্লেখ করেছেন, ‘নির্বাচনের পর যারা রাস্তায় নেমে বিক্ষোভ করছে, তারা দেশের প্রতি ভালোসাবা ও আবেগ থেকেই এমনটি করছেন। আমাদের এই বিষয়টিকে ভালোবাসতে হবে। আমরা সবাই একসঙ্গে কাজ করতে চাই এবং গর্বিত হতে চাই।’





