সদ্য প্রকাশিত
বিনোদন

এফবি শ্রী সুন্দরী প্রতিযোগীতা শুরু হচ্ছে রাজশাহীতে

নিউজ ডেস্ক২৭ ডিসেম্বর ২০১৬২ মিনিট পড়া
এফবি শ্রী সুন্দরী প্রতিযোগীতা শুরু হচ্ছে রাজশাহীতে

নিজস্ব প্রতিবেদক :
ভারতের শ্রী নিকেতন ফ্যাশান হাউজ আয়োজিত এফবি শ্রী সুন্দরী আন্তর্জাতিক প্রতিযোগীতার অডিশন প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে । আগামী ১৬ জানুয়ারী রাজশাহী জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ অডিশন অনুষ্ঠিত হবে।

রাজশাহীতে অডিশনের আয়োজন করছে কালার গ্রেডিং প্রডাকশন।
গত ২৫ ডিসেম্বর রোববার থেকে রাজশাহীতে এ প্রতিযোগীতার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। নগরীর আলুপট্টির কল্পনা হল মোড়স্থ ওয়ান ওয়ার্ড ট্রাভেল এন্ড ট্যুরিজম -এ আগামী ২০১৭ সালের ১৩ জানুয়ারী পর্যন্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য রেজিট্রেশন করা যাবে।

 

অডিশনে বিচারক হিসেবে থাকবে, পরিচালক জীবন শাহাদত (বাংলাদেশ), শ্রী সুন্দরী আন্তর্জাতিক প্রতিযোগীতার প্রোগ্রাম অ্যাডমিন প্রান্তিক (ভারত), গ্রুমার অমিত মিশ্রা (ভারত) ও গ্রুমার হাসরাত মিশ্রা (ভারত)। রাজশাহীর অডিশনে বিজয়ী ৬ জনকে সরাসরি ভারতের কলকাতায় অনুষ্ঠিতব্য মেগা ফাইনালে অংশগ্রহণের জন্য নিয়ে যাওয়া হবে।
প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে কো-অর্ডিনেটর জাহিদ ফেরদৌস অয়নের (০১৬৭৯০৭৩৩৫৯ ও ০১৯৪২২৩১১৩০) সঙ্গে যোগাযোগ করা যাবে।
২০১৫ ও ২০১৬ সালেও এ প্রতিযোগিতার আয়োজন করেছিল ভারতের শ্রী নিকেতন ফ্যাশান হাউজ।

অনুষ্ঠানটি ভারতের মালদা টাউন হলে ও মালদা পশ্চিম বাংলায় অনুষ্ঠিত হবে। তবে বাংলাদেশের নতুন মডেল এই প্রতিযোগিতাতে অংশগ্রহণে আগ্রহ প্রকাশ করে। সেই জন্য প্রথমবারের মত রাজশাহীতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার এফবি শ্রী সুন্দরী আন্তর্জাতিক প্রতিযোগীতার অফিসিয়াল পার্টনার প্রতিষ্ঠান কালার গ্রেডিং প্রডাকশনের প্যাডে কো-অর্ডিনেটর জাহিদ ফেরদৌস অয়ন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স/তা