সদ্য প্রকাশিত
৮৯ রানে অলআউট হয়ে রেকর্ড ব্যবধানে হারল ভারত বগুড়ায় স্মারক যুদ্ধবিমানের পেছনের অংশ চুরি দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন: রাষ্ট্রপতি এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি : ট্রাম্প ০ রানে ৩ উইকেট, ভারতের লজ্জার রেকর্ড জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে বদলে যাচ্ছে তুরস্কের কৃষিব্যবস্থা পাকিস্তানে ৪৮ ঘণ্টায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৭৪ মাইক্রোসফটের বিভিন্ন প্ল্যাটফর্মে বিভ্রাট, গ্রাহকদের ভোগান্তি তাইওয়ানকে চীনের সঙ্গে এক হতেই হবে: চীনের প্রেসিডেন্ট প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী
আন্তর্জাতিক

এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর জিয়াঙ

Silk City১৭ সেপ্টেম্বর ২০২৪২ মিনিট পড়া
এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর জিয়াঙ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) নতুন কান্ট্রি ডিরেক্টর হিসেবে হোয়ি হয়ুন জিয়াঙকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার সংস্থাটির ঢাকা কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

এডিবি জানায়, নতুন কান্ট্রি ডিরেক্টর অন্তর্বর্তী সরকার, উন্নয়ন অংশীদার এবং অন্যান্য অংশীজনদের সঙ্গে নীতি সংলাপ করবেন। তিনি বাংলাদেশের জন্য এডিবির আসন্ন কান্ট্রি পার্টনারশিপ স্ট্রাটেজি (সিপিএস) তৈরির প্রস্তুতি শুরু করবেন। বর্তমান চলমান সিপিএস এর মেয়াদ শেষ হবে ২০২৫ সালে।

জিয়াঙ এক বিজ্ঞপ্তিতে বলেন, আমি অর্থনৈতিক ও আর্থিক স্থিতিশীলতা পুনরুদ্ধার করতে এবং দেশের দীর্ঘমেয়াদি উন্নয়ন লক্ষ্যমাত্রার দিকে অগ্রগতিসহ অর্থনৈতিক বৈচির্ত্য এবং একটি টেকসই প্রবৃদ্ধির জন্য সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করবো। এজন্য গুরুত্বপূর্ণ বিস্তৃত কার্যক্রম পরিচালনা করতে অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশের জনগণের সঙ্গে কাজ করতে উম্মুখ হয়ে আছি।

নতুন কান্ট্রি ডিরেক্টর জিয়াঙ এর ২৫ বছরের পেশাগত অভিজ্ঞতা রয়েছে। এর মধ্যে ১৫ বছর ধরে কাজ করছেন এডিবিতে। এশীয় উন্নয়ন ব্যাংকে যোগদাদের আগে তিনি রিপাবলিক অব কোরিয়ার কৌশল ও অর্থ মন্ত্রণালয়ে উচ্চ পদে দায়িত্ব পালন করেছেন।

তিনি ২০০৯ সালে একজন অর্থনীতিবিদ হিসেবে এডিবিতে যোগদান করেন এবং আঞ্চলিক সহযোগিতা ও কার্যক্রমে ব্যাপক অবদান রাখেন।

২০১৮ সালে জিয়াং ডেপুটি কান্ট্রি ডিরেক্টর হিসেবে ভারতের আবাসিক মিশনে যোগ দেন। তিনি কোরিয়ার একজন নাগরিক।

 

সূত্র: যুগান্তর