শিল্প ও সাহিত্য

এক যুগ হলো আনোয়ার হোসেন নেই

নিউজ ডেস্ক১৩ সেপ্টেম্বর ২০২৫১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বাংলা চলচ্চিত্রের অন্যতম গুণী ও কালজয়ী অভিনেতা আনোয়ার হোসেনের প্রয়াণ দিবস আজ। ২০১৩ সালের আজকের দিনে না-ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি। ‘নবাব সিরাজউদ্দৌলা’য় [১৯৬৭] অনবদ্য অভিনয়ের সুবাদে তিনি হয়ে ওঠেন ঢাকাই ছবির মুকুটহীন নবাব। তাঁর জন্ম জামালপুরে, ১৯৩১ সালের ৬ নভেম্বর।

মঞ্চনাটক দিয়ে অভিনয়ের শুরু। প্রথম ছবি ‘তোমার আমার’ [১৯৬১]-এ তাঁকে দেখা যায় খল চরিত্রে। পরে তাঁকে দেখা গেছে ‘লাঠিয়াল’, ‘কাঁচের দেয়াল’, ‘জীবন থেকে নেয়া’, ‘অরুণোদয়ের অগ্নিসাক্ষী’, ‘নয়নমনি’, ‘গোলাপি এখন ট্রেনে’, ‘ভাত দে’র মতো ছবিতে। দেশের প্রথম জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা তিনি।