সদ্য প্রকাশিত
ঘূর্ণিঝড় ‘আকভান’ : বন্দরে ৩ নম্বর সংকেত খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ, কাউন্টার থেকে মুছল টুঙ্গিপাড়ার নাম গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ প্রধানমন্ত্রী দেশের বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসকূপ খননের কাজ চলছে ‘আমি আইনজীবী, বোমা মারব কেন’, আদালতে সেই সোহাগ এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সকালের নাশতায় চা-বিস্কুট খাওয়ার অভ্যাস ডেকে আনছে যেসব স্বাস্থ্যঝুঁকি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম নাটোরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ রাজশাহীতে ককটেল বিস্ফোরণের মামলায় খেলনা পিস্তলসহ যুবক গ্রেপ্তার
অন্যান্য

এক টাকায় সিঙাড়া!

নিউজ ডেস্ক১৮ জানুয়ারি ২০১৯২ মিনিট পড়া
এক টাকায় সিঙাড়া!

সিল্কসিটিনিউজ ডেস্ক:

দুর্মূল্যের বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের৷ এমতাবস্থায় এক টাকায় সিঙাড়া পাওয়া যায় শুনলে যে কেউই খেতে চাইবে। ভারতের নীলগঞ্জ রোডের ওপর বেলঘরিয়ার মা কালী মিষ্টান্ন ভান্ডার নামে একটি দোকান অবস্থিত। জানা গেছে, এই দোকানেই এক টাকায় সিঙাড়া বিক্রি করা হয়। আর এই সিঙাড়া কিনে খাওয়ার জন্য প্রতিদিনই বিকেল ৪টা থেকে শুরু হয়ে ‌যায় লম্বা লাইন।

আরো জানা গেছে, বিকেল ৫টা-৬টায় এক কড়াই করে দুইবার সিঙাড়া তৈরি করা হয়৷ বানানোর সঙ্গে সঙ্গেই উধাও হয়ে যায় মোট ৮০০ সিঙাড়া৷ তবে যত টাকা ও যতক্ষণই দীর্ঘ লাইনে দাড়িয়ে থাকুক না কেন ক্রেতাদের ভাগ্যে বরাদ্দ থাকবে মাত্র ১০টি সিঙাড়াই৷ এটাই দোকানের নিয়ম৷

এ প্রসঙ্গে স্থানীয় এক যুবক শুভদ্বীপের কথায়, “আমাদের পাড়ার গর্ব এই দোকান৷ এখানে কারোর বাড়িতে গেস্ট এলে এক টাকার সিঙাড়া খাওয়ানো হয়৷

ওই যুবক আরো বলে, একবার লাইন থেকে বেরোলে আর সেদিন সিঙাড়া পাওয়া যাবে না৷ এখানে স্থানীয় লোকেদের থেকে বাইরের লোকেদের লাইন বেশি পড়ে৷ দমদম, সোদপুর, বারাকপুর থেকে সবাই আসে৷”

এ ব্যাপারে ওই দোকান মালিক নিতাই পাল জানান, এটাই এই দোকানের গুডউইল৷তিনি আরো জানান, মজার ব্যাপার এক টাকার এই সিঙাড়ার দোকান প্রচার চায় না৷ কারণ ক্রেতার বিশাল চাহিদাই তাদের একমাত্র ভয়৷