সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
বগুড়া

বগুড়ায় রাস্তায় এক ঘণ্টা ছটফট করে মৃত্যু, দূরে দাঁড়িয়ে দেখল সবাই

নিউজ ডেস্ক৭ জুন ২০২০১ মিনিট পড়া
বগুড়ায় রাস্তায় এক ঘণ্টা ছটফট করে মৃত্যু, দূরে দাঁড়িয়ে দেখল সবাই

এক ঘণ্টার বেশি সময় রাস্তায় পড়ে ছটফট করেছেন। সবাই দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন। দীর্ঘক্ষণ রাস্তায় পড়ে থাকলেও করোনাভাইরাস আতঙ্কে এগিয়ে আসেনি কেউ। অবশেষে সেখানেই মৃত্যু হলো তার।

খবর পেয়ে শেষ পর্যন্ত পুলিশ এসে রাস্তায় পড়ে থাকা মরদেহ উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

রোববার (০৭ জুন) সকালে বগুড়া শহরের থানা মোড় কাঁঠালতলা এলাকায় এ ঘটনা ঘটে।

রাস্তায় পড়ে মারা যাওয়া ওই ব্যক্তির নাম মোহাম্মদ সালামত (৫০)। তিনি রিকশাচালক। বাড়ি শিবগঞ্জ উপজেলার মহাস্থান পূর্বপাড়ায়। বগুড়া শহরে রিকশা চালাতেন তিনি।

বগুড়া সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) খোরশেদ আলম বলেন, খোঁজ নিয়ে জানতে পারি দীর্ঘদিন থেকে সালামতের শ্বাসকষ্ট ছিল। শনিবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলেও চিকিৎসা নেননি। রোববার সকালে সড়কের ওপর অসুস্থ হয়ে পড়ে যান সালামত। এই দৃশ্য শহরের অনেক মানুষ দেখলেও করোনাভাইরাসের ভয়ে কেউ তার কাছে যায়নি। দীর্ঘ এক ঘণ্টা সেখানেই পড়ে থেকে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে শজিমেক হাসপাতালের মর্গে পাঠায়।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন বলেন, মৃত ব্যক্তির নমুনা নেয়া হয়েছে। নমুনা পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি-না।

জাগোনিউজ