সদ্য প্রকাশিত
শিল্প ও সাহিত্য

“একুশের চেতনা”

নিউজ ডেস্ক২০ ফেব্রুয়ারি ২০১৭২ মিনিট পড়া
“একুশের চেতনা”

বছর ঘুরে বার বার আসে অমর একুশ,
বাঙ্গালী জাতীয়তাবাদের হয় হুঁশ।
আমরা বাঙ্গালী, বাংলা মোদের মাতৃভাষা
রাষ্ট্র ভাষাবাংলাহবে, এই তো স্বপ্ন-আশা।
ছাপ্পান্ন শতাংশ লোকের ভাষাবাংলা,
বাংলাকে নিয়েই শুরু হলো পাকিস্তান ভাঙ্গা।
২১শে মার্চ, ১৯৪৮ মিঃজিন্নাহ্ভাষণ দেন,
তৎকালীন ঢাকার রেসকোর্স ময়দান,
উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্র ভাষা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা দিলো বাধা,
গর্জে উঠে করলো প্রতিবাদ!
ভাঙবো এবার জিন্নাহর দাঁত।
গড়লো রাষ্ট্র ভাষা সংগ্রাম পরিষদ,
করবো মোরা ভাষার জন্য জিহাদ।
বায়ান্নতে নাজিম উদ্দিন, ঘোষণা করলেন আবার,
বাঙালীর মনে জাগলো ভাষাপ্রেমী জোয়ার।
একুশে ফেব্রুয়ারী হরতালের দিলো ডাক,
রুহুল আমিন ১৪৪ ধারার বাধলো ফাঁদ।
বাধা সব ছিন্ন ভিন্ন, পাকিস্তান হলো শত্রুতে গন্য,
রাষ্ট্র ভাষা বাংলা চাই,
মরণ হলেও ভয় নাই।
স্লোগানে স্লোগানে প্রকম্পিত বাংলার রাজপথ,
মেডিকেলের সামনে দাঁড়ালো সংগ্রামী  রথ।
উঠলো ভূ-কম্পন, জাগলো বাংলার জনগন
ভয়ে জড়-সড় পাকিস্তানী শাসক।
মিছিল ভঙ্গের করলো শপথ,
হঠাৎ শব্দ বোম-বোম, ফট-ফট!
শুরু হলো গগনবিদারী আর্তনাত,
পুলিশের গুলিতে রক্তাক্ত রাজ পথ।
শহীদ হলেনর ফিক, শফিক, বরকত,
সালাম, জব্বার, শহীদুল।
পৃথিবীতে ফুটলো রক্ত কোমল
বুকের রক্তে রাঙালো সূর্য,
বাংলা ভাষার জন্য,
৮ই ফাল্গুন,
প্রকৃতিতে আসে বসন্তের আগমন।
সেই রঙে বন সাজালো
পলাশ, কৃষ্ণচুড়া, শিমুল।
সৃষ্টি হলো শহীদ মিনার,
ভীত গড়লো স্বাধীনতার।
বীর বাঙালী অস্ত্র ধরো,
বাংলা স্বাধীন করো।
ছাপ্পান্ন’র সংবিধানে পেলো রাষ্ট্র ভাষার মর্যাদা,
একাত্তরে পেলো বাঙালী কাঙ্খিত স্বাধীনতা।
নিরানব্বয়েই উনেস্কো দিলো ভাষাশহীদের মর্যাদা,
বাংলা আর্ন্তজাতিক মাতৃভাষা।
যে আন্দোলন রক্ত-স্রোতে কিনেছি ভাষা,
বিদেশী সংস্কৃতিতে মত্ত হয়ে হারাবোনা দিশা।
স্বদেশী ভাষা বিনে মিটে কি পিপাশা?
মায়ের মধুর ডাক, আদর-ভালবাসা,
মা-মাতৃভূমি, মাতৃভাষা।
জাগায় মনে স্বাধীনতার স্বপ্ন-আশা।
বাংলা ভাষা, সাহিত্য-সংস্কৃতি করবো চর্চা,
তাহলেই সুখী হবে শহীদদের আত্মা।
একুশে ফেব্রুয়ারীর চেতনা,
বাঙালী কখনো ভুলতে পারেনা।
কবি- মোঃশাহীনআলম
মান্দা, নওগাঁ।