রাজশাহীর খবর

ঈশ্বরদীতে র‌্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ দুই ডাকাত নিহত

নিউজ ডেস্ক২৫ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের বাদশা রাইস মিলে ডাকাতি করার সময় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ডাকাত নিহত হয়েছে। এছাড়া এই ঘটনায় গুলিতে আহত হয়েছে আরও চার ডাকাত।

 

বৃহস্পতিবার দিবাগত মধ্য রাতে এ ঘটনা ঘটে। নিহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি। র‌্যাবের সিও সাহবুদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

পাবনা র‌্যাবের  কম্পানি কমান্ডার বীনা রানী দাস জানান, উপজেলার পাকশী ইউনিয়নের বাদশা রাইস মিলে ডাকাতি করা হচ্ছে মর্মে সংবাদ পেয়ে র‌্যাবব সদস্যরা সেখানে অভিযান চালান। এসময় র‌্যাবের সঙ্গে ডাকাতদের বন্দুকযুদ্ধ হয়। এতে দুই ডাকাত নিহত ও পাঁচজন গুলিবিদ্ধ হয়।