সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
পাবনা

ঈশ্বরদীতে হাত-পা বাঁধা এক ব্যক্তির মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক৭ অক্টোবর ২০১৯১ মিনিট পড়া
ঈশ্বরদীতে হাত-পা বাঁধা এক ব্যক্তির মরদেহ উদ্ধার
মরদেহ উদ্ধার

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পাবনার ঈশ্বরদীতে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাতপরিচয় (৪০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৭ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের কালিকাপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ওই গ্রামের পল্লী চিকিৎসক তফিজ উদ্দিন বলেন, সকালে নাটোর-ঈশ্বরদী-পাবনা মহাসড়কের কালিকাপুর, পাবনা চিনিকলের সামনের জঙ্গলে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী  বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে অন্য কোথাও হত্যার পর মরদেহটি এখানে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।