সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
পাবনা

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

নিউজ ডেস্ক২৩ মার্চ ২০২০১ মিনিট পড়া
ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়নের ভাড়ইমারী মোড়ে সড়ক দূর্ঘটনায় টনি ফকির (১৭) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

রবিবার রাত পৌনে বারোটার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে (রামেক) মৃত্যু হয় তাঁর। তিনি উপজেলার সাহাপুর ইউনিয়নের মহাদেবপুর গ্রামের মহিদুল ফকিরের ছেলে।

এ দুর্ঘটনায় নিহত টনির বন্ধু শাকিব আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রতিবেশি সাহাদত হোসেন সাদু মন্ডল জানান, রবিবার বিকেলে টনি তার বন্ধু শাকিবকে সঙ্গে নিয়ে দাশুড়িয়া থেকে কাজ শেষ করে মোটরসাইকেল যোগে বাড়িতে আসছিলেন। ভাড়ইমারী মোড় পার হওয়ার সময় রাস্তার অপর পাশে বেঁধে রাখা ছাগলের দড়িতে মোটর সাইকেল আটকে যায়। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গাছের সঙ্গে লেগে দুই বন্ধু আহত হয়। এলাকাবাসী উদ্ধার করে ঈশ্বরদী হাসপাতালে নিয়ে যান। পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে টনি মারা যান।