নিজস্ব প্রতিবেদক :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় মানুষের পাশে দাঁড়াতে রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে ঈদ উপহার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ মার্চ ২০২৬) বিকেল ৩টায় রাজশাহী নগরীর সিটি কলেজ ছাত্রাবাস প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. মুজিবুল হক মিলনের উদ্যোগে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এই সময় অনুষ্ঠানে বক্তারা বলেন, সাধারণ মানুষের পাশে থাকা যুবদলের অন্যতম প্রধান লক্ষ্য। সংগঠনটি ইতোমধ্যে বিভিন্ন মানবিক কর্মসূচি বাস্তবায়ন করছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।

মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি বলেন : আমরা সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে চাই। ঈদের মতো আনন্দঘন সময়ে কেউ যেন বঞ্চিত না থাকে, সে লক্ষ্যেই আমাদের এই আয়োজন।
আহ্বায়ক কমিটির সদস্য মো. মুজিবুল হক মিলন বলেন : দেশ ও মানুষের কল্যাণে আমরা কাজ করে যাচ্ছি। আগামী দিনেও এই ধারা অব্যাহত থাকবে। পাশাপাশি দেশের সুন্দর ভবিষ্যতের জন্য আমরা দোয়া করছি।
এ সময় অনুষ্টানে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সাবেক ওয়ার্ড কাউন্সিলর আবু রাকিবসহ মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এছাড়াও উপস্থিত ছিলেন যুবদল নেতা শরিফুল ইসলাম, ফয়সাল সরকার, আরিফুর রহমান সোহেল, নাফিজ, ইমতিয়াজ, জানি ও সুব্রত রায় প্রমুখ।
অনুষ্ঠানের মাধ্যমে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।









