সদ্য প্রকাশিত
৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড দেশে অর্থনৈতিক অগ্রযাত্রা শুরু, বিদেশি বিনিয়োগ বেড়ে প্রায় ১২ শতাংশ
আন্তর্জাতিক

ইসরায়েলে হুথির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

নিউজ ডেস্ক২৭ সেপ্টেম্বর ২০২৪১ মিনিট পড়া
ইসরায়েলে হুথির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, ইয়েমেনি সশস্ত্র বাহিনী দখলকৃত ভূমি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার রাতে তেল আবিবের বেশকিছু এলাকায় সাইরেন বাজতে শোনা যায়।

ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তারা ইয়েমেন থেকে আসা একটি ক্ষেপণাস্ত্রকে আকাশেই ধ্বংস করেছে।

টেলিগ্রাম বার্তায় ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, অ্যারো অ্যারিয়াল ডিফেন্স সিস্টেমের মাধ্যমে ইয়েমেন থেকে আসা ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করা হয়েছে। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ ভূমিতে পড়ায় সাইরেন ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।’
ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, প্রায় ২০ লাখ বসতিস্থাপনকারী এই আক্রমণের ভয়ে নিরাপদ আশ্রয়ে গেছেন। দৌড়ে আশ্রয় নিতে গিয়ে অন্তত ২০ জন আহত হয়েছেন।

বেন-গুরিয়ন বিমানবন্দরের কার্যক্রমও এসময় বন্ধ করে দেয়া হয়। ইয়েমেনের সামরিক বাহিনী জানিয়েছে, ইসরায়েলের কথায় কেউ আর বিশ্বাস করছে না। তারা হুথির বিবৃতির দিকেই তাকিয়ে আছে।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন