সদ্য প্রকাশিত
৮৯ রানে অলআউট হয়ে রেকর্ড ব্যবধানে হারল ভারত বগুড়ায় স্মারক যুদ্ধবিমানের পেছনের অংশ চুরি দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন: রাষ্ট্রপতি এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি : ট্রাম্প ০ রানে ৩ উইকেট, ভারতের লজ্জার রেকর্ড জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে বদলে যাচ্ছে তুরস্কের কৃষিব্যবস্থা পাকিস্তানে ৪৮ ঘণ্টায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৭৪ মাইক্রোসফটের বিভিন্ন প্ল্যাটফর্মে বিভ্রাট, গ্রাহকদের ভোগান্তি তাইওয়ানকে চীনের সঙ্গে এক হতেই হবে: চীনের প্রেসিডেন্ট প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী
আন্তর্জাতিক

ইসরাইল সফরে যাচ্ছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক৮ জুলাই ২০২৬১ মিনিট পড়া
ইসরাইল সফরে যাচ্ছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বুধবার ইসরাইল সফরে যাওয়ার পরিকল্পনা করছেন বলে জানিয়েছে সিএনএন।

বিষয়টির সঙ্গে পরিচিত তিনটি সূত্রের বরাতে এ তথ্য প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি। প্রতিবেদন অনুযায়ী, পেন্টাগনের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে হেগসেথের প্রথম ইসরাইল সফর।

তবে ইরানে যুক্তরাষ্ট্রের সর্বশেষ হামলার পরিপ্রেক্ষিতে এই সফরসূচিতে কোনো পরিবর্তন আসবে কি না, তা এখনো স্পষ্ট নয়।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, সফরকালে দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে হেগসেথের।

প্রতিবেদনে আরও বলা হয়, সফরের অন্যতম উদ্দেশ্য হলো তুরস্কের কাছে যুক্তরাষ্ট্রের এফ-৩৫ স্টেলথ যুদ্ধবিমান বিক্রির সম্ভাবনা নিয়ে ইসরাইলের উদ্বেগ নিয়ে আলোচনা করা।

সূত্র: মিডল ইস্ট আই