সদ্য প্রকাশিত
৮৯ রানে অলআউট হয়ে রেকর্ড ব্যবধানে হারল ভারত বগুড়ায় স্মারক যুদ্ধবিমানের পেছনের অংশ চুরি দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন: রাষ্ট্রপতি এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি : ট্রাম্প ০ রানে ৩ উইকেট, ভারতের লজ্জার রেকর্ড জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে বদলে যাচ্ছে তুরস্কের কৃষিব্যবস্থা পাকিস্তানে ৪৮ ঘণ্টায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৭৪ মাইক্রোসফটের বিভিন্ন প্ল্যাটফর্মে বিভ্রাট, গ্রাহকদের ভোগান্তি তাইওয়ানকে চীনের সঙ্গে এক হতেই হবে: চীনের প্রেসিডেন্ট প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী
আন্তর্জাতিক

ইসরাইলে যুদ্ধাস্ত্র রপ্তানি স্থগিত করল জার্মানি

Silk City১৯ সেপ্টেম্বর ২০২৪২ মিনিট পড়া
ইসরাইলে যুদ্ধাস্ত্র রপ্তানি স্থগিত করল জার্মানি

সিল্কসিটিনিউজ ডেস্ক :

আইনি চ্যালেঞ্জের কারণে ইসরাইলে নতুন যুদ্ধাস্ত্র রপ্তানি স্থগিত করেছে জার্মানি। সরকারি তথ্য বিশ্লেষণ ও জার্মান অর্থ মন্ত্রণালয়ের একটি ঘনিষ্ঠ সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে রয়টার্স।

অর্থ মন্ত্রণালয়ের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, সরকারের একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন যে মামলা ও রাজনৈতিক চাপে ইসরাইলে অস্ত্র রপ্তানি অনুমোদনের কাজ বন্ধ রাখা হয়েছে। কারণ রপ্তানিকৃত এসব অস্ত্র দিয়ে মানবাধিকার আইন লঙ্ঘন হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে জার্মান অর্থ মন্ত্রণালয় কোনো মন্তব্য না করলেও রয়টার্সের প্রতিবেদন প্রকাশের পর দেশটির সরকার একটি বিবৃতি দিয়েছে। সরকারের মুখপাত্র স্টেফেন হেবেস্ট্রাইট বলেছেন, ইসরাইলের বিরুদ্ধে কোনো জার্মান অস্ত্র রপ্তানি নিষেধাজ্ঞা নেই।

জার্মান সরকার এমন দাবি করলেও সরকারি তথ্য কিন্তু ভিন্ন কথা বলছে। অর্থ মন্ত্রণালয়ের ডেটা অনুযায়ী, গত বছর ইসরাইলে ৩২৬ দশমিক ৫ মিলিয়ন ইউরো মূল্যের অস্ত্র রপ্তানির অনুমোদন দেয় জার্মানি। যার মধ্যে সামরিক সরঞ্জাম ও যুদ্ধাস্ত্র অন্তর্ভুক্ত ছিল। এটি ২০২২ সালের তুলনায় ১০ গুণ বেশি।

তবে এ বছর অস্ত্র রপ্তানির অনুমোদন ব্যাপক হারে হ্রাস পেয়েছে। গত ২১ আগস্ট পর্যন্ত মাত্র ১৪ দশমিক ৫ মিলিয়ন ইউরোর অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে যুদ্ধাস্ত্র বিভাগের জন্য মাত্র ৩২ হাজার ৪৪৯ ইউরো অনুমোদন করা হয়েছে। মন্ত্রণালয়ের সংসদীয় প্রশ্নের জবাবে এসব ডেটা সরবরাহ করা হয়েছে।

 

সূত্র: যুগান্তর