সদ্য প্রকাশিত
৮৯ রানে অলআউট হয়ে রেকর্ড ব্যবধানে হারল ভারত বগুড়ায় স্মারক যুদ্ধবিমানের পেছনের অংশ চুরি দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন: রাষ্ট্রপতি এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি : ট্রাম্প ০ রানে ৩ উইকেট, ভারতের লজ্জার রেকর্ড জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে বদলে যাচ্ছে তুরস্কের কৃষিব্যবস্থা পাকিস্তানে ৪৮ ঘণ্টায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৭৪ মাইক্রোসফটের বিভিন্ন প্ল্যাটফর্মে বিভ্রাট, গ্রাহকদের ভোগান্তি তাইওয়ানকে চীনের সঙ্গে এক হতেই হবে: চীনের প্রেসিডেন্ট প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী
আন্তর্জাতিক

ইসরাইলের প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামলা হিজবুল্লাহর

Silk City২০ সেপ্টেম্বর ২০২৪২ মিনিট পড়া
ইসরাইলের প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামলা হিজবুল্লাহর

সিল্কসিটিনিউজ ডেস্ক :

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরাইলের প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ চালিয়েছে বলে দুটি বিবৃতি প্রকাশ করেছে।

শুক্রবার এসব বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, তারা ইসরাইলের উত্তরাঞ্চলীয় কমান্ডের সঙ্গে সম্পর্কিত বিরিয়া ব্যারাকে ক্যাতিউশা ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে।

এ আক্রমণটি গাজার অবিচলিত ফিলিস্তিনি জনগণের সমর্থনে এবং দক্ষিণ লেবাননের গ্রাম ও বাড়িঘরে ইসরাইলি আক্রমণের প্রতিশোধ হিসেবে চালানো হয়েছে।

অপর একটি অভিযানে হিজবুল্লাহ ইসরাইলি সামরিক বাহিনীর ৩৬তম ডিভিশনের একটি সামরিক সদর দপ্তরকে লক্ষ্যবস্তু করেছে বলে জানানো হয়েছে।

লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরাইলি সামরিক অবস্থানগুলোতে নিয়মিত হামলা চালিয়ে আসছে। যা মূলত অবরুদ্ধ গাজা এবং দক্ষিণ লেবাননে ইসরাইলের আগ্রাসনের প্রতিশোধ হিসেবে পরিচালিত হয়।

গত বছরের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার প্রতিক্রিয়ায় ইসরাইল গত ১১ মাস ধরে গাজার ওপর বর্বরোচিত যুদ্ধ চালিয়ে আসছে। এতে এ পর্যন্ত প্রায় ৪২ হাজার ফিলিস্তিনি নিহত এবং ৯৬ হাজার জন আহত হয়েছে। যাদের বেশিরভাগই নারী ও শিশু।

হামাস অবশ্য ওই হামলাকে ফিলিস্তিনি জনগণের ওপর তাদের কঠোর অত্যাচারের প্রতিক্রিয়া হিসেবে উল্লেখ করেছে। তবে এরপর থেকেই ইসরাইল গাজার ওপর সম্পূর্ণ অবরোধ আরোপ করে। যার ফলে দুই মিলিয়নেরও বেশি মানুষের জীবন-জীবিকা বিপর্যস্ত হয়ে পড়ে।

এ অবরোধে গাজার জ্বালানি, বিদ্যুৎ, খাদ্য এবং পানীয় জল সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

 

সূত্র: যুগান্তর