সদ্য প্রকাশিত
৮৯ রানে অলআউট হয়ে রেকর্ড ব্যবধানে হারল ভারত বগুড়ায় স্মারক যুদ্ধবিমানের পেছনের অংশ চুরি দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন: রাষ্ট্রপতি এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি : ট্রাম্প ০ রানে ৩ উইকেট, ভারতের লজ্জার রেকর্ড জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে বদলে যাচ্ছে তুরস্কের কৃষিব্যবস্থা পাকিস্তানে ৪৮ ঘণ্টায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৭৪ মাইক্রোসফটের বিভিন্ন প্ল্যাটফর্মে বিভ্রাট, গ্রাহকদের ভোগান্তি তাইওয়ানকে চীনের সঙ্গে এক হতেই হবে: চীনের প্রেসিডেন্ট প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী
আন্তর্জাতিক

ইসরাইলি বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা হিজবুল্লাহর

Silk City২২ সেপ্টেম্বর ২০২৪১ মিনিট পড়া
ইসরাইলি বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা হিজবুল্লাহর

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইসরাইলে রকেট হামলা চালানোর দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রোববার ভোরবেলা হাইফার পূর্বে অবস্থিত রামাত ডেভিড বিমান ঘাঁটিতে এই হামলা চালানো হয়েছে।

লেবাননে বেসামরিক নাগরিকদের হত্যার প্রতিক্রিয়ায় এ রকেট ছোড়ার দাবি করেছে সংগঠনটি। রোববার আলজাজিরা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বৈরুত থেকে আলজাজিরা প্রতিনিধি জানিয়েছেন, ২০০৬ সালের পর এই প্রথম হিজবুল্লাহর রকেট ২০ কিলোমিটারের বেশি দূরে আঘাত করলো। ধারণা করা হচ্ছে, তারা ৪৫, এমনকি ৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতেও আঘাত করেছে। কেননা এই দূরত্বের বিভিন্ন এলাকায়, যেমন রামাত ডেভিড বিমান ঘাঁটিতে রকেট আঘাত বা প্রতিহতের খবর আমাদের কাছে এসেছে।

ইসরাইলি সামরিক বাহিনী বলেছে, লেবানন থেকে ১০টি রকেট উৎক্ষেপণ করা হয়েছিল এবং বেশিরভাগই ভূপাতিত করা হয়েছে।

এর আগে, শনিবার এক বিবৃতিতে সেনাবাহিনী দাবি করেছিল, লেবাননের দক্ষিণাঞ্চল জুড়ে শত শত বিমান হামলা চালানো হয়। হিজবুল্লাহর আক্রমণ প্রতিরোধে এই পদক্ষেপ নেওয়া হয়েছিল বলে জানিয়েছে তারা।

অবশ্য এখন পর্যন্ত হামলায় কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করেনি ইসরাইল।

 

সূত্র: যুগান্তর