সদ্য প্রকাশিত
চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা ইসলামাবাদে পৌঁছেছেন স্পিকার, উষ্ণ অভ্যর্থনা পাকিস্তানের স্পিকারের জনগণ সচেতন না হলে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় : প্রশাসক কর্ণফুলীতে ছাত্রলীগ কর্মী মামুন হত্যা : সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার চিনির বদলে অ্যাসপারটেম-শিশুখাদ্যে কাপড়ের রং, জরিমানা ৩ লাখ মিরপুর-১ নম্বরে যাত্রীবাহী বসুমতি বাসে আগুন ডাকসুর স্বাস্থ্য সম্পাদক মিনহাজের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ
খেলা

ইরানে লিজার ভালো শুরু

নিউজ ডেস্ক১২ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
ইরানে লিজার ভালো শুরু

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

ইরানের তেহরানে শুরু হয়েছে বিশ্ব মহিলা দাবা চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট। বাংলাদেশের হয়ে সেখানে অংশ নিয়েছেন বাংলাদেশের মহিলা আন্তর্জাতিক মাস্টার শামীমা আক্তার লিজা।

 

প্রথম রাউন্ডের খেলায় ৬১ নং সিডেড খেলোয়াড় বাংলাদেশের মহিলা আন্তর্জাতিক মাস্টার শামীমা আক্তার লিজা (রেটিং-২০৭৭) ৪ নং সিডেড খেলোয়াড় এবং বিশ্বের ৭নং সর্বোচ্চ রেটিংপ্রাপ্ত খেলোয়াড় ভারতের গ্র্যান্ড মাস্টার হারিকা দ্রোনাভালির সাথে ড্র করার কৃতিত্ব দেখিয়েছেন।

 

লিজা সাদা ঘুঁটি নিয়ে গিয়াকো পিয়ানো ওপেনিং পদ্ধতি অবলম্বন করে খেলেন। শুরু থেকেই খেলাটিতে লিজা সমতা বজায় রাখতে সক্ষম হন। শেষ পর্যায়েও লিজা হারিকাকে জয়ের কোনো সুযোগ দেননি।

 

পরবর্তীতে লিজা ৮৫ চালে তার চেয়ে ৩৯৬ বেশি রেটেড নিয়ে গ্র্যান্ড মাস্টার হারিকার সাথে ড্র করতে সক্ষম হন।

 

দ্বিতীয় রাউন্ডে উন্নীত হতে হলে লিজাকে পরের ম্যাচে জিততে হবে। এ ইভেন্টে অংশগ্রহণের জন্য লিজার যাবতীয় ব্যয় দাবা ফেডারেশন বহন করছে।

সূত্র: বাংলা নিউজ