সদ্য প্রকাশিত
জব্দ করা মার্কিন অস্ত্রের প্রযুক্তিকে পুঁজি করছে ইরান রাজশাহী চিনিকলে আখ মাড়াই শুরু, ৩৭০০ টন চিনি উৎপাদনের লক্ষ্য রাজশাহীতে লোকাল ফুটবল লিগের ফাইনালে চ্যাম্পিয়ন ইরান কিং রাজশাহীতে সালাফি সম্মেলনে পারিবারিক মূল্যবোধ ও নৈতিক শিক্ষায় গুরুত্ব শিক্ষাব্যবস্থার উন্নয়নে কাজ করছে সরকার : ভূমিমন্ত্রী অপরিকল্পিত কীটনাশক ব্যবহার বাড়াচ্ছে স্বাস্থ্যঝুঁকি শ্রমিক অসন্তোষে জরুরি বৈঠকে পোশাক কারখানার মালিকরা জুবাইদা রহমান নিয়োগ পাচ্ছেন এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী ৭ নভেম্বর ছিল দেশের বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধারের মূল ভিত্তি হজের অব্যবহৃত কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদির
আন্তর্জাতিক

ইরানে আটক দুই ফরাসি নাগরিক মুক্ত: এমানুয়েল ম্যাখোঁ

নিউজ ডেস্ক৮ এপ্রিল ২০২৬১ মিনিট পড়া
ইরানে আটক দুই ফরাসি নাগরিক মুক্ত: এমানুয়েল ম্যাখোঁ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁ জানিয়েছেন, ইরানে আটক থাকা দুই ফরাসি নাগরিক সিসিল কোহলার ও জ্যাক প্যারিস দেশটি ত্যাগের অনুমতি পেয়েছেন।

এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে সহায়তা করা সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন।

গত বছর ইরানের একটি আদালত গুপ্তচরবৃত্তির অভিযোগে কোহলার ও প্যারিসকে দীর্ঘ কারাদণ্ড দেয়।

তারা ২০২২ সালের মে মাসে পর্যটক হিসেবে ইরান সফরের সময় গ্রেফতার হন।

ফ্রান্স আগে অভিযোগ করেছিল, কোহলার ও প্যারিসকে ইরান অন্যায়ভাবে আটক করে রেখেছে এবং তাদেরকে এমন পরিস্থিতিতে রাখা হয়েছিল, যা নির্যাতনের শামিল। তবে ইরান এসব অভিযোগ অস্বীকার করেছে।

 

সূত্র: বিবিসি বাংলা