আন্তর্জাতিক

‘ইরানের পরমাণু কর্মসূচিতে নাক গলানোর অধিকার নেই ইসরাইলের’

নিউজ ডেস্ক৭ মার্চ ২০২৫১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোর জন্য নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ বলেছেন, ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি সম্পর্কে মন্তব্য করার অধিকার ইসরাইলের নেই।

শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানের বার্তা সংস্থা মেহের।

এতে বলা হয়েছে, এদিন বিবিসি পার্সিয়ান-এর এক সাংবাদিক ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সন্দেহ প্রকাশ করলে উলিয়ানভ জোরালো ও স্পষ্টভাবে এর জবাব দেন।

তিনি ইরানকে রাশিয়ার গুরুত্বপূর্ণ প্রতিবেশী ও মিত্র হিসেবে উল্লেখ করে বলেন, ‘ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি ৯০ শতাংশ পর্যন্ত হলেও তা পুরোপুরি শান্তিপূর্ণ’।

মিখাইল উলিয়ানভ আরও বলেন, ‘তবে ইসরাইলের এ বিষয়ে মন্তব্য করার বা হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই’।

 

সূত্র: যুগান্তর