সদ্য প্রকাশিত
৮৯ রানে অলআউট হয়ে রেকর্ড ব্যবধানে হারল ভারত বগুড়ায় স্মারক যুদ্ধবিমানের পেছনের অংশ চুরি দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন: রাষ্ট্রপতি এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি : ট্রাম্প ০ রানে ৩ উইকেট, ভারতের লজ্জার রেকর্ড জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে বদলে যাচ্ছে তুরস্কের কৃষিব্যবস্থা পাকিস্তানে ৪৮ ঘণ্টায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৭৪ মাইক্রোসফটের বিভিন্ন প্ল্যাটফর্মে বিভ্রাট, গ্রাহকদের ভোগান্তি তাইওয়ানকে চীনের সঙ্গে এক হতেই হবে: চীনের প্রেসিডেন্ট প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী
আন্তর্জাতিক

ইরাইলের সামরিক অবস্থানে হিজবুল্লাহর হামলা, ১৫ সেনা হতাহত

Silk City১৯ সেপ্টেম্বর ২০২৪১ মিনিট পড়া
ইরাইলের সামরিক অবস্থানে হিজবুল্লাহর হামলা, ১৫ সেনা হতাহত

সিল্কসিটিনিউজ ডেস্ক :

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলায় ইসরাইলের ১৫ জন সেনা হতাহত হয়েছেন। ইসরাইলের উত্তরাঞ্চলের একটি সামরিক অবস্থানে হিজবুল্লাহ যোদ্ধারা এ হামলা চালায়।

বৃহস্পতিবার এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, দক্ষিণ লেবানন সীমান্তের কাছে ইসরাইলের আল-মার্জ সামরিক ঘাঁটিতে তারা উপযুক্ত অস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে এবং এতে বড় রকমের হতাহতের ঘটনা ঘটেছে।

হিজবুল্লাহ জানিয়েছে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার জনগণ এবং তাদের লড়াইয়ের প্রতি সমর্থন জানিয়ে এ হামলা চালানো হয়েছে।

এদিকে ইসরাইলের সামরিক বাহিনী স্বীকার করেছে যে, লেবানন থেকে ছোঁড়া ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে তাদের দুই সেনা নিহত এবং ১৩ জন আহত হয়েছে।

সম্প্রতি লেবাননজুড়ে ইসরাইলের সন্ত্রাসী হামলায় অন্তত ৩০ জন নিহত এবং তিন হাজারের বেশি মানুষ আহত হওয়ার পর, হিজবুল্লাহর পক্ষ থেকে এ হামলা চালানো হলো।

অবশ্য গত বছরের ৭ অক্টোবর থেকে গাজার ওপর ইসরাইল স্থল আগ্রাসন শুরু করার পর থেকে লেবাননের সশস্ত্র যোদ্ধারা নিয়মিতভাবেই ইসরাইলের ভেতরে হামলা চালিয়ে আসছে। ইসরাইলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত হিজবুল্লাহ তাদের হামলা অব্যাহত রাখবে বলেও প্রতিশ্রুতি ব্যক্ত করেছে সশস্ত্র গোষ্ঠীটি।

 

সূত্র: যুগান্তর