আন্তর্জাতিক

ইয়েমেনের প্রধানমন্ত্রীর প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২

নিউজ ডেস্ক১৫ অক্টোবর ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ইয়েমেনের গুরুত্বপূর্ণ বন্দরনগরী এবং অস্থায়ী রাজধানী এডেন শহরে দেশটির প্রধানমন্ত্রীর প্রাসাদ লক্ষ্য করে পাঁচটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। এতে দুই নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন।

তবে এ ঘটনায় প্রধানমন্ত্রী শায়া মোহসেন জিনদানিসহ মন্ত্রিসভার সব সদস্য নিরাপদ রয়েছেন বলে নিশ্চিত করেছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার। এই সরকারের তথ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

এদিকে বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ইয়েমেনের তথ্যমন্ত্রী মুয়াম্মার আল-এরিয়ানি বিষয়টি নিশ্চিত করে বলেন, হুতিরা এডেনে অবস্থিত আল-মাশিক প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে পাঁচটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

এর আগেও আজ প্রাসাদের কাছে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছিলেন সংবাদমাধ্যম আলজাজিরার সংবাদদাতারা।

তবে হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।