মুরসালিন হোসাইন
দুরন্তে এক চনচলা মেয়ে,
নামটি তাহার ইন্দু।
তার ব্যাপারে বলতে গেলে,
জানতে হবে সিন্ধু।

রুপে যেনো তার শ্রীরতা মধুর,
সেজেছে অখিল নতুন সাজ।
কন্ঠে তাহার বয়েছে কুহর,
শুনেছে বসন্তী পেয়েছে লাজ।
মাথার কেশে লম্বা সিঁথি,
চলেছে মেঠো পথের কূল।
কেশের খোপায় বসবে বলে,
ঝুম ধরেছে বকুল ফুল।
লেগেছে ভূষন অঙ্গে তারি,
জ্বলছে প্রদীপ দীপ্তিময়।
করেছে ইর্ষা পূর্ন শশী,
তারকারাজি পেয়েছে ভয়।
চলন তাহার বক্র রেখা,
যেমন চলেছে তটিনী।
পেয়েছে পরশ চরন তলের,
নন্দিত এই মেদিনী।










