নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর দুর্গাপুরে ইঁদুর মারতে গিয়ে সেই ফাঁদে পরে জয়নুদ্দিন (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বাদইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, বোরোর বীজতলার জমিতে ইঁদুর মারা জন্য জিআই তার দিয়ে বিদ্যুতায়িত করে দেন তিনি।সেখানে একটি ইদুরও মারা পরে। কিন্তু লাইন বিছিন্ন না করে ওই ইঁদুর সরাতে গিয়ে নিজেই বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থালেই মারা যান। এসময় কৃষক জয়নুদ্দিনের বাম হাতের কিছু অংশ পুড়ে গেছে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রহুল সিল্কসিটিনিউজকে জানায়, এমন কোন ঘটনার খবর আমার কাছে নাই। তবে কেউ জানালে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স/আ










