সদ্য প্রকাশিত
৮৯ রানে অলআউট হয়ে রেকর্ড ব্যবধানে হারল ভারত বগুড়ায় স্মারক যুদ্ধবিমানের পেছনের অংশ চুরি দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন: রাষ্ট্রপতি এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি : ট্রাম্প ০ রানে ৩ উইকেট, ভারতের লজ্জার রেকর্ড জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে বদলে যাচ্ছে তুরস্কের কৃষিব্যবস্থা পাকিস্তানে ৪৮ ঘণ্টায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৭৪ মাইক্রোসফটের বিভিন্ন প্ল্যাটফর্মে বিভ্রাট, গ্রাহকদের ভোগান্তি তাইওয়ানকে চীনের সঙ্গে এক হতেই হবে: চীনের প্রেসিডেন্ট প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী
আন্তর্জাতিক

ইতালির কিংবদন্তি ফুটবলার শিলাচি আর নেই

Silk City১৮ সেপ্টেম্বর ২০২৪১ মিনিট পড়া
ইতালির কিংবদন্তি ফুটবলার শিলাচি আর নেই

সিল্কসিটিনিউজ ডেস্ক :

১৯৯০ সালের বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা ও ইতালির সাবেক স্ট্রাইকার সালভাতর ‘তোতো’ শিলাচি আজ ৫৯ বছর বয়সে মারা গেছেন।

শিলাচির সাবেক ক্লাব জুভেন্টাস সামাজিক যোগাযোগমাধ্যমে মৃত্যুর খবর নিশ্চিত করে লিখেছে, ‘আমরা তার খেলায় আন্দোলিত হয়ে সৌভাগ্যবান ছিলাম, বিদায় তোতো, ধন্যবাদ।’

১৯৯০ সালে ঘরের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপে সর্বোচ্চ ৬টি গোল করে অপ্রত্যাশিতভাবে গোল্ডেন বুট ও গোল্ডেন বল জিতে তারকা বনে গিয়েছিলেন শিলাচি।

ইতালির ফুটবল ফেডারেশন (এফআইজিসি) জানিয়েছে, এখন থেকে আগামী সপ্তাহান্তে সব ম্যাচ শুরুর আগে শিলাচিকে শ্রদ্ধা জানাতে ‘এক মিনিট নীরবতা’ পালন করা হবে।

১৯৮২ সালে মেসিনার হয়ে শিলাচির পেশাদার ক্লাব ক্যারিয়ারের শুরু। সেখানে সাত মৌসুম কাটিয়ে ১৯৮৯ সালে যোগ দেন জুভেন্টাসে। সেখানে তিন মৌসুম খেলার পর ১৯৯২ সালে যোগ দেন ইন্টার মিলানে। ১৯৯৪ সালে ইতালি ছেড়ে উড়াল দেন জাপানের পেশাদার ফুটবলে। সেখানে জে১ লিগের দল জুবিলো আইওয়াতার হয়ে খেলেছেন চার মৌসুম।

১৯৯০ বিশ্বকাপে শিলাচির স্মরণীয় সেই পারফরম্যান্সের কারণে সেমিফাইনালে উঠেছিল ইতালি। টাইব্রেকারে হেরে যায় ডিয়েগো ম্যারাডোনার আর্জেন্টিনার কাছে। সেবার চ্যাম্পিয়ন হয়েছিল পশ্চিম জার্মানি।

 

সূত্র: যুগান্তর